মঙ্গলবার, ২০ মে ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » গাজায় ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর প্রাণ যেতে পারে: জাতিসংঘ
গাজায় ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর প্রাণ যেতে পারে: জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তা ঠিকঠাক না পৌঁছালে সেখানে আগামী ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর প্রাণ যেতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার।
বিবিসির নিউজ টুডে অনুষ্ঠানে তিনি বলেন, আমি যতটা পারি এই ১৪ হাজার শিশুকে রক্ষা করতে চাই।
এদিকে গাজায় ত্রাণ পৌঁছানোর ওপর ১১ সপ্তাহ ধরে চলা অবরোধ তুলে নিয়েছে ইসরায়েল। যদিও ফ্লেচার বলেছেন, মাত্র পাঁচটি লরি ত্রাণ নিয়ে সেখানে যেতে পেরেছে।
তার আশা, আজ অন্তত ১০০ ত্রাণবাহী লরি গাজায় পৌঁছাতে পারবে।
তিনি বলেন, আমাদের গাজা উপত্যকায় বিপুল পরিমাণে মানবিক সহায়তা পাঠানো দরকার।
ট্রাকগুলোতে শিশুখাদ্য ও পুষ্টিকর খাদ্য উপাদান রয়েছে।
এদিকে গাজায় সামরিক অভিযান জোরদার করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এটি বন্ধ করতে বলেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা।
একই সঙ্গে দেশ তিনটি গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধ কালই শেষ হয়ে যেতে পারে যদি হামাস সব জিম্মিকে ছেড়ে দেয় ও অস্ত্র সমর্পণ করে।
টম ফ্লেচারকে বিবিসির আন্না ফস্টার জিজ্ঞেস করেন, আরও সহায়তা না পেলে আগামী ৪৮ ঘণ্টায় গাজায় ১৪ হাজার শিশু মারা যেতে পারে- এটি জাতিসংঘ কীভাবে ঠিক করল।
জবাবে তিনি বলেছেন, সেখানে আমাদের কর্মীদের শক্তিশালী দল রয়েছে— তাদের অনেকে নিহত হয়েছেন। তারপরও এখনো আমাদের অনেকে লোকজন সেখানে আছেন। তারা চিকিৎসাকেন্দ্রে আছেন, স্কুলে আছেন। …. আরও মূল্যায়নের চেষ্টা করছেন।
যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার বিবৃতির প্রতিক্রিয়ায় ফ্লেচার বলেন, এটি কঠোর বার্তা। তবে তার মতে, আসল চ্যালেঞ্জ হলো— জাতিসংঘ আদৌ আরও ত্রাণ গাজায় পৌঁছাতে পারে কি না




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 