শিরোনাম:
●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ●   সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন ●   বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ ●   আর্থিক সংকটের মুখে জাতিসংঘ ●   সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার ●   দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ ●   ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ●   নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইইউ ও আরব কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর আক্রমণ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইইউ ও আরব কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর আক্রমণ
২৫৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইইউ ও আরব কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর আক্রমণ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবির পরিদর্শন করতে গিয়ে ইসরায়েল বাহিনীর গুলির মুখে পড়লো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আরব এবং এশিয়ার একটি কূটনৈতিক প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি বুধবার আনুষ্ঠানিক সফরে জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ হামলার মধ্যে মানবিক পরিস্থিতি দেখার জন্য গিয়েছিলেন। খবর আল জাজিরার।

গুলির সত্যতা নিশ্চিত করে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রতিনিধি দলটিকে লক্ষ্য করে সতর্কবার্তা হিসেবে গুলি ছুড়েছে।

কারণ তাদের যে পথে যাওয়ার কথা ছিল সে পথে না গিয়ে অন্য পথে যাওয়ায় এটি করা হয়। আর ওই পথে তাদের প্রবেশে অনুমতি ছিল না। তবে এতে কোনো আহতের ঘটনা ঘটেনি।
বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী আরও জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি সিভিল প্রশাসনের কমান্ডার সেনাবাহিনীর অফিসারদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন।

কী কারণে এই গুলির ঘটনা ঘটেছে তার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রতিনিধি দলটি যখন মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছিলেন তখনই গুলির শব্দ শোনা যায়, এরপরই তারা দৌড়ে নিরাপদে আশ্রয় নেন। আল-জাজিরার সানাদ ফ্যাক্ট চেকিং সংস্থা এই ভিডিও সত্যতা যাচাই করেছে। যেখানে দেখা যাচ্ছে প্রতিনিধি দলের দিকে দুই ইসরায়েলি সেনা বন্দুক তাক করে আছে।

নাম না প্রকাশের শর্তে একজন ত্রাণ কর্মকর্তা এপিকে বলেছেন, ওই সময়ে ২০ জন কূটনীতি জেনিনের পরিস্থিতি নিয়ে ব্রিফ করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, কেন গুলি করা হয়েছে সেটি অজানা, তবে এতে কেউ আহত হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর এ ধরনের সংগঠিত অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। ইউরোপ ও আরব সরকার এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

একই সঙ্গে তারা এর কারণ জানতে চেয়েছেন।



এ পাতার আরও খবর

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা ২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহর যুদ্ধের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহর যুদ্ধের হুঁশিয়ারি
প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত

আর্কাইভ

নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি