শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২৩ মে ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্কাইভ | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা
প্রথম পাতা » আমেরিকা | আর্কাইভ | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা
৪২০ বার পঠিত
শুক্রবার, ২৩ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের খ্যাতিমান বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে এবার বিদেশি শিক্ষার্থী বন্ধে নিষেধাজ্ঞা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বৃহস্পতিবার (২২ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এর মাধ্যমে হোয়াইট হাউজ এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান টানাপড়েনের তীব্রতা কতটা তা জানা গেল।

বিবৃতিতে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হার্ভার্ড আর বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করতে পারবে না এবং বিদ্যমান বিদেশি শিক্ষার্থীদের স্থানান্তর করতে হবে অথবা তাদের আইনি মর্যাদা হারাতে হবে।

গতকাল সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেছেন, ট্রাম্প প্রশাসন হার্ভার্ডকে সহিংসতা, ইহুদিবিদ্বেষ এবং তার ক্যাম্পাসে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সমন্বয়ের জন্য দায়ী করছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করা এবং উচ্চতর টিউশন ফি থেকে তাদের কোটি কোটি ডলারের বৃত্তি প্রদানের সুবিধা নেওয়া একটি সুযোগ, অধিকার নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, হার্ভার্ডের সঠিক কাজ করার প্রচুর সুযোগ ছিল, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লেখা চিঠিতে নোয়েম বলেন, বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন’ বাতিল করা হয়েছে। এই প্রোগ্রামটি ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট দ্বারা তত্ত্বাবধান করা হয়, যা নোয়েমের নেতৃত্বাধীন সংস্থার অধীনে।
এই পদক্ষেপের অর্থ হলো হার্ভার্ড কেবল তার ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থীদের গ্রহণ করতে পারবে না, বরং বর্তমান শিক্ষার্থীদের অ-অভিবাসী মর্যাদা বজায় রাখার জন্য অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করতে হবে। হার্ভার্ড এই পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। -সিএনএন ও আলজাজিরা



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?