শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৫ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আমেরিকার ‘মদদে’ ইরানে হামলা চালিয়ে যাবে ইসরায়েল
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আমেরিকার ‘মদদে’ ইরানে হামলা চালিয়ে যাবে ইসরায়েল
৩৮৭ বার পঠিত
রবিবার, ১৫ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমেরিকার ‘মদদে’ ইরানে হামলা চালিয়ে যাবে ইসরায়েল

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানজুড়ে গত শুক্রবার (১৩ জুন) আকস্মিকভাবে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের বিভিন্ন এলাকায় অবস্থিত পরমাণু গবেষণা কেন্দ্র, সেনা ঘাঁটি ও বেশকিছু বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এসব হামলায় ইরানে দুই শতাধিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ২০ জন কমান্ডার রয়েছেন। এ ছাড়া ইরানের ১২ জন পরমাণুবিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবারের হামলার পর থেকে ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে।

উভয় দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে ইসরায়েলের মুহুর্মুহু হামলা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে ইসরায়েলের মুহুর্মুহু হামলা
এরইমধ্যে রোববার সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসরায়েলের এই অভিযান কয়েক সপ্তাহব্যাপী চলবে। এটি যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থনে চলবে বলে সূত্রের বরাতে নিশ্চিত করেছে সিএনএন।

হোয়াইট হাউজ ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে সিএনএন বলছে, শুধু কয়েকদিন নয়, কয়েক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের এই অভিযান চলবে এবং এটি যুক্তরাষ্ট্রের পরোক্ষ মদদে।

ইসরায়েলি এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘প্রাইভেট’ আলোচনায় কয়েক সপ্তাহব্যাপী এই অভিযানের বিষয়ে কোনো আপত্তি জানায়নি।

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইসরায়েলি হামলার নিন্দা জানালেন পুতিনট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইসরায়েলি হামলার নিন্দা জানালেন পুতিন
এ ছাড়া হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেছেন, প্রশাসন ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে অবগত এবং পরোক্ষভাবে সমর্থন করছে। কতদিন ধরে এই সংঘাত চলতে পারে- এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেছেন, এটি ইরানের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেছেন, ট্রাম্প প্রশাসন দৃঢ়ভাবে বিশ্বাস করে এই সংকটের সমাধান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্ভব।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?