মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে উদ্বিগ্ন’ চীনের প্রেসিডেন্ট
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে উদ্বিগ্ন’ চীনের প্রেসিডেন্ট
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ চীনের প্রেসিডেন্ট
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এক বৈঠকের কিছু বক্তব্য প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর আল জাজিরা।
কাজাখস্তানে রাজধানী আস্তানায় দেওয়া এক বক্তব্যে শি জিনপিং বলেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে উত্তেজনা হঠাৎ করে অনেক বেড়ে দিয়েছে। এ নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, ‘অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে লঙ্ঘন করে এমন সব কর্মকাণ্ডের আমরা বিরোধিতা করি।’
গত শুক্রবার ইরানে হঠাৎ করেই হামলা চালানো শুরু করে ইসরায়েল। এতে সামরিক ও পারমাণবিক বিভিন্ন স্থাপনায় হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন।
এরপর পাল্টা হামলা চালায় তেহরান। পঞ্চমদিনের মতো পাল্টাপাল্টি হামলা চলছে ইরান-ইসরায়েলের।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 