শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার
৪৪১ বার পঠিত
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: দেশে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল, সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়তে সকলকে অন্তত একটি করে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ অভিযানকে সফল করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৫ জুন) শুরু হতে যাওয়া ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অপরিহার্য উপাদান হলো বৃক্ষ। বৃক্ষ কার্বন-ডাই-অক্সাইড শোষণ এবং অক্সিজেন উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও বৃক্ষ ও বনের গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, আমাদের জলবায়ুকে দুর্যোগ সহনশীল করে গড়ে তুলতে এবং জনগণের আর্থসামাজিক উন্নয়নে পরিকল্পিত বৃক্ষরোপণ ও বনায়নের বিকল্প নেই।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার টেকসই বন ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়ে বন সম্প্রসারণ, উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি হারিয়ে যাওয়া বনাঞ্চল পুনঃপ্রতিষ্ঠায় বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, উপকূলীয় এলাকাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য সবুজ বেষ্টনী গড়ে তোলার কার্যক্রম চলমান।

প্রধান উপদেষ্টা বলেন, বনাঞ্চল-নির্ভর জনগোষ্ঠীকে বন ব্যবস্থাপনায় সম্পৃক্ত করে বন রক্ষার সহায়ক শক্তি হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং বনের ওপর নির্ভরতা কমাতে বিকল্প জীবিকার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, বাসযোগ্য নগর গড়ে তুলতে গ্রহণ করা হয়েছে নগর বনায়ন কর্মসূচি। সরকারের এসব উদ্যোগকে আরও বেগবান করতে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। প্রধান উপদেষ্টা ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫’-এর সার্বিক সাফল্য কামনা করেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না