শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কাশ্মীরে হামলায় জড়িতরা সবাই পাকিস্তানি: ভারত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কাশ্মীরে হামলায় জড়িতরা সবাই পাকিস্তানি: ভারত
৩৫৩ বার পঠিত
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাশ্মীরে হামলায় জড়িতরা সবাই পাকিস্তানি: ভারত

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: কাশ্মীরের পেহেলগাম শহরে পর্যটকদের ওপর হামলায় জড়িত তিন জঙ্গিই পাকিস্তানি নাগরিক এবং নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সদস্য বলে দাবি করেছেন ভারতীয় তদন্তকারীরা।

ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এনআইএ) হামলাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুই জন স্থানীয় মানুষকে গ্রেপ্তারের পর এই দাবি করেছে।

পুলিশ এর আগে তিন সন্দেহভাজন জঙ্গির স্কেচ প্রকাশ করেছিল এবং এদের দুইজন পাকিস্তানি আর একজন কাশ্মীরি বলে জানিয়েছিল।

তবে রোববার এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এনআইএ) বলেছে, হামলাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা গত ২২ এপ্রিলে পেহেলগামে হামলার আগে তিন সশস্ত্র ‘সন্ত্রাসীকে’একটি ঝুপড়িতে আশ্রয় দিয়েছিলেন।

হামলাকারীরা পাকিস্তানের নাগরিক বলে যে দাবি করা হয়েছে, সে বিষয়ে পাকিস্তান সরকার এখনও কোনও মন্তব্য করেনি। তারা আগেই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছিল।

কাশ্মীরের ওই হামলায় ২৬ জন নিহত হয়, যাদের বেশিরভাগই পর্যটক। এরপর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে ওঠে, দুই দেশের মধ্যে পুরোপুরি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।

হামলার পর নিরাপত্তা বাহিনী কাশ্মীরজুড়ে তল্লাশি চালায়, হাজারের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে হামলাকারীদের কাউকে এখনও ধরা যায়নি।

এনআইএ বলছে, গ্রেপ্তার দুই ব্যক্তি ‘জেনেশুনেই’ তিন জঙ্গিকে আশ্রয় দিয়েছিল। তারা আরও জানিয়েছে, তদন্ত এখনও চলছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম, বয়স বা কখন তাদেরকে ধরা হয়েছে—এসব বিস্তারিত এনআইএ প্রকাশ করেনি।

লস্কর-ই-তৈয়বার সঙ্গে জড়িত কম পরিচিত গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’প্রথমে পেহেলগামে হামলার দায় স্বীকার করলেও পরে তা প্রত্যাখ্যান করে।

এই হামলার প্রতিক্রিয়ায় ভারত ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি বাতিল করে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ১৯৭২ সালের শিমলা চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।

এরপর ভারত ৭ মে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসলামাবাদ পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারতের দিকে।

চার দিন ধরে চলা এ সংঘাত ১০ মে শেষ হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির মধ্য দিয়ে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না