শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেল জামায়াত
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেল জামায়াত
৪২৯ বার পঠিত
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেল জামায়াত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: নির্বাচন কমিশনে বাতিল হওয়া দলের নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাদের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (২৪ জুন) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের সরকারের আমলে ২০১৮ সালে নির্বাচন কমিশন দলটির একাত্তরের ভূমিকা ও রাজনৈতিক অবস্থানের কারণে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞান জারি করেছিল। এর আগে ২০০৯ সালে জামায়াতকে নিষিদ্ধ করে আদেশ দিয়েছিল হাইকোর্ট।

এরপর বিরূপ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দলটি নানা সময় নতুন নামে রাজনীতিতে ফেরার চেষ্টা চালিয়ে আসছিল। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের আর সে পথে যেতে হয়নি। দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতা সমাধানের পর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নিরসন হয় জামা্য়াতে ইসলামীর এই রাজনৈতিক পরিচয় সংকট।

নিবন্ধন পুনর্বহাল ও প্রতীক ফিরিয়ে দেওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে জানা যায়, জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর আওতায় ২০০৮ সালের ৪ নভেম্বর দলটিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

এরপর জামায়াতকে নিষিদ্ধ করে হাইকোর্টের ২০০৯ সালের রায়ের আলোকে নির্বাচন কমিশন ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

হা্ইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে আপিল করলে দীর্ঘ শুনানি শেষে ২০১৩ সালে নিবন্ধন পুনর্বহালের আদেশ দেন আপিল বিভাগ।

কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশের পরিপ্রেক্ষিতে কমিশন ২০১৮ সালে নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করে।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প