বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কুমিল্লা মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা
কুমিল্লা মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরের বাঙ্গুরা বাজার এলাকায় মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত সন্দেহে মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বাঙ্গুরা বাজার থানার উপ-পরিদর্শক মো. নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।
বাঙ্গুরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘স্থানীয়দের দাবি রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর জের ধরে সকালে এলাকাবাসী ওই বাড়িতে হামলা করে তাদেরকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।’




৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত 