রবিবার, ৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | বিবিধ | শিরোনাম » মালয়েশিয়া ফেরত ৩ প্রবাসী জঙ্গি নয়,ভিসার মেয়াদ শেষ ছিল : স্বরাষ্ট্র উপদেষ্টা
মালয়েশিয়া ফেরত ৩ প্রবাসী জঙ্গি নয়,ভিসার মেয়াদ শেষ ছিল : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো ৩ জনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ায় মালয়েশিয়া সরকার তাদেরকে ফেরত পাঠিয়েছে। ওই দেশের পুলিশ যেটা দাবি করেছে, সে ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মালয়েশিয়া থেকে সরকারি পর্যায়ে কোনো মেসেজ পাওয়া যায়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি নেই। আপনাদের সহযোগিতায় জঙ্গি নির্মূল করা হয়েছে। আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। গত ১০ মাসে জঙ্গি নিয়ে কোনো তথ্য আপনারা দিতে পেরেছেন? যেহেতু জঙ্গি নাই, আপনারা তথ্য দিতে পারেননি। আগে ছিল, আপনারা তথ্য দিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের ফলে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়। কী পরিমাণ বাধাগ্রস্ত হয়েছে এবং এখন সেটি সচল রয়েছে কি না, সেটি জানার জন্যই রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন করা হয়েছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 