সোমবার, ৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » পুতিন বরখাস্ত করার পর রুশ মন্ত্রীর ‘আত্মহত্যা’
পুতিন বরখাস্ত করার পর রুশ মন্ত্রীর ‘আত্মহত্যা’
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাবেক যোগাযোগমন্ত্রী রোমান স্তারোভোয়িতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার রাজধানী মস্কোর উপকণ্ঠে একটি গাড়ির ভেতর তাঁর মরদেহ পাওয়া যায়। এর কয়েক ঘণ্টা আগে স্তারোভোয়িতকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার তদন্ত কর্মকর্তা বলছেন, সাবেক মন্ত্রী আত্মহত্যা করেছেন।
রোমান স্তারোভোয়িতের বয়স হয়েছিল ৫৩ বছর। ২০২৪ সালের মে মাস থেকে তিনি যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। রাশিয়ার এই অঞ্চলের বেশ কিছুটা অংশ দখল করে নিয়েছিল ইউক্রেন। সম্প্রতি সেখানে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই হয়েছে।রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে বলেছে, আজ ওদিন্তোসোভো এলাকায় নিজের প্রাইভেট কারের ভেতর সাবেক যোগাযোগমন্ত্রী রোমান স্তারোভোয়িতের মরদেহ পাওয়া গেছে। তাঁর শরীরে গুলির আঘাতের চিহ্ন ছিল। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। স্তারোভোয়িত আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলোও।
মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে ক্রেমলিন থেকে পুতিনের সই করা একটি আদেশ জারি করা হয়। তাতে রোমান স্তারোভোয়িতকে মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্তারোভোয়িতকে সরিয়ে দেওয়ার সঙ্গে কুরস্ক অঞ্চলে দুর্নীতি এবং সীমান্ত অঞ্চল সুরক্ষিত করার তহবিল তছরুপের একটি সম্ভাব্য মামলার যোগসূত্র থাকতে পারে।তবে এই বরখাস্তের সঙ্গে ‘আস্থাহীনতার’কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আর বরখাস্তের পর রোমান স্তারোভোয়িতের অধীনে উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আন্দ্রেই নিকিতিনের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। তাঁকে ভারপ্রাপ্ত যোগাযোগমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 