শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায়, ইসরায়েল-আমেরিকা গভীর উদ্বেগ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায়, ইসরায়েল-আমেরিকা গভীর উদ্বেগ
২৯৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায়, ইসরায়েল-আমেরিকা গভীর উদ্বেগ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ইসরায়েলি বাহিনীর বড় পরিসরের বিমান হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সামরিক বাহিনী নিজেদের তৈরি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করেছে, যা ইসরায়েলকে বড় ধাক্কা দিয়েছে। এসব প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কার্যকর প্রমাণিত হয়েছে যে, হামলায় অংশ নেওয়া অনেক ইসরায়েলি যুদ্ধবিমান পালিয়ে যেতে বাধ্য হয়।

ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হুথি বাহিনী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মাধ্যমে ইসরায়েলি বিমান প্রতিহত করে, যার ফলে ইসরায়েলি কৌশলবিদদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলি জেটগুলো ইয়েমেনের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে, ইয়েমেনের স্বনির্ভরভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে ভয়াবহ গোলাবর্ষণ শুরু করে। ফলে বহু যুদ্ধবিমান মাঝপথ থেকেই পিছু হটে।

ফিলিস্তিনের পক্ষে লড়াইয়ের ঘোষণা দেওয়া হুথিরা সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার দখলীকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা বলছে, যতক্ষণ না গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়, ততক্ষণ তাদের প্রতিরোধ চলবে।

এছাড়া, ইয়েমেনি জলসীমা হয়ে ইসরায়েলের স্বার্থে চলাচলকারী জাহাজগুলোকেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। এর মাধ্যমে হুথিরা লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীর বাণিজ্যিক নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

ফলে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর ও বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়ে। এ পরিস্থিতির জবাবে ইসরায়েল হুদেইদা বন্দর, রাস ইসা এবং একটি বিদ্যুৎকেন্দ্রে পাল্টা হামলা চালায়। তবে হামলাকারী যুদ্ধবিমানগুলোকেও মুখোমুখি হতে হয় ইয়েমেনি আকাশ প্রতিরক্ষার কড়া প্রতিরোধের।

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, হুথিরা গোপন ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে নিজেদের অস্ত্র উৎপাদন করে আসছে এবং তারা অনেকখানিই প্রযুক্তিগতভাবে স্বনির্ভর।

বিশ্লেষকদের মতে, ইয়েমেনের এই প্রতিরোধ ক্ষমতা শুধু ইসরায়েল নয়, বরং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক বলয়ের জন্যও একটি নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

এই প্রতিরক্ষা সক্ষমতা সামরিক ব্যবস্থার বাইরে গিয়ে পশ্চিম এশিয়ার রাজনৈতিক ও কৌশলগত ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ‘প্রতিরোধ অক্ষ’ নামে পরিচিত গোষ্ঠীগুলো যে এখনো অনেক কৌশলগত ‘তাস’ ধরে রেখেছে—ইয়েমেনের সাম্প্রতিক অভিযানে তার ইঙ্গিত স্পষ্ট।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না