শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ১২ জুলাই ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজাকে ‘শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে’ পরিণত করছে ইসরাইল: ল্যাজারিনি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজাকে ‘শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে’ পরিণত করছে ইসরাইল: ল্যাজারিনি
২৭৮ বার পঠিত
শনিবার, ১২ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজাকে ‘শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে’ পরিণত করছে ইসরাইল: ল্যাজারিনি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইল ‘নিষ্ঠুর ও মধ্যযুগীয় ধ্বংস পরিকল্পনা’ বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ ল্যাজারিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ জানিয়েছে- এ বছরের মে মাস থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার এক্সে দেয়া এক পোস্টে ল্যাজারিনি বলেন, আমাদের চোখের সামনে গাজা শিশু ও ক্ষুধার্ত মানুষের কবরস্থানে পরিণত হয়েছে। ওদিকে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হাতে ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবকের মৃত্যু হয়েছে। পশ্চিম তীরের দখলকৃত অঞ্চল সিনজিলে শুক্রবার তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সিনজিল গ্রামসংলগ্ন এলাকায় ইসরাইলি বেসামরিকদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের পর ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে দুই ইসরাইলি সামান্য আহত হয়। এর পর সংঘর্ষ ফিলিস্তিনি সম্পত্তি ধ্বংস, অগ্নিসংযোগ, শারীরিক সংঘর্ষ ও পাথর নিক্ষেপে রূপ নেয় বলে জানায় সেনাবাহিনী।

তারা আরও জানায়, আমরা একটি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের মৃত্যুসহ কয়েকজন আহত হওয়ার খবর সম্পর্কে অবগত। ঘটনাটি তদন্তাধীন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র আনাস আবু আল-এজ এএফপিকে জানান, নিহত যুবকের নাম সাইফ আল-দীন কামিল আবদুল করিম মুসালাত (২৩)। তিনি জানান, শুক্রবার দুপুরে রামাল্লার উত্তরে সিনজিল শহরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের নির্মম মারধরের পর তার মৃত্যু হয়।

ওদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির উপপ্রধান কার্ল স্কাউ শুক্রবার জানান, ইসরাইলি কর্মকর্তারা গাজায় মানবিক সহায়তার প্রধান মাধ্যম হিসেবে জাতিসংঘকে ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশেষ করে যদি যুদ্ধবিরতি হয়, তাহলে জাতিসংঘ যেন প্রস্তুত থাকে এবং দ্রুত সহায়তা কার্যক্রম বাড়াতে পারে- এমন আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার বর্তমানে গাজা যুদ্ধ থামাতে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার চেষ্টা করছে।

---হামাস জানিয়েছে, মানবিক সহায়তার প্রবাহ এ আলোচনার একটি মূল অন্তরায়। ইসরাইল ও যুক্তরাষ্ট্র প্রকাশ্যে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন নামের এক নতুন মার্কিন সংগঠনের মাধ্যমে সহায়তা দেয়ার পক্ষে থাকলেও, জাতিসংঘ এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। কার্ল স্কাউ জানান, তিনি গত সপ্তাহে গাজা ও ইসরাইল সফরের সময় বিভিন্ন স্তরের ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন নিয়ে কোনো আলোচনা হয়নি।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না