শিরোনাম:
●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আইসিসির গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে নেতানিয়াহুর আবেদন খারিজ
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আইসিসির গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে নেতানিয়াহুর আবেদন খারিজ
৭২৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইসিসির গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে নেতানিয়াহুর আবেদন খারিজ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের ইসরায়েলি আবেদন খারিজ করে দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক রায়ে বিচারকরা জানান, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে চলমান তদন্ত স্থগিত করার আবেদনও বাতিল করা হয়েছে। আদালত বলেছে, ইসরায়েলের পক্ষ থেকে যে আপিল আদালতের এখতিয়ার নিয়ে করা হয়েছে, তা বিচারাধীন রয়েছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গ্রেফতারি পরোয়ানার বৈধতা বজায় থাকবে।

২০২৩ সালের ২১ নভেম্বর গাজা সংঘাতের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু, গালান্ট এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে আইসিসি। ফেব্রুয়ারিতে হামাস নেতা আল-মাসরির (মোহাম্মদ দেইফ নামেও পরিচিত) মৃত্যুর তথ্য গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা বাতিল করা হয়।

হেগ-ভিত্তিক এই আদালতের এখতিয়ার ইসরায়েল অস্বীকার করে এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগকে মিথ্যা দাবি করে আসছে। ইসরায়েল বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে তারা গাজায় সামরিক অভিযান চালাচ্ছে।

নেতানিয়াহু ও গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের যুক্তিতে ইসরায়েল দাবি করেছিল, এপ্রিল মাসে আইসিসির আপিল বিভাগের নির্দেশে তাদের এখতিয়ার নিয়ে বিচারপূর্ব কক্ষে পুনর্বিবেচনার যে নির্দেশ দেওয়া হয়, তাতে এসব পরোয়ানার ভিত্তি খারিজ হয়ে যায়।

তবে বুধবার বিচারকরা বলেন, এ যুক্তি ভুল এবং এখতিয়ারের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পরোয়ানাগুলো বহাল থাকবে।

এই এখতিয়ার সম্পর্কিত রায়ের জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি আইসিসি।

এর আগে গত জুনে আইসিসি চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানার জবাবে আইসিসির ইতিহাসে এই প্রথম এমন পদক্ষেপ নেয় ওয়াশিংটন। ওই চার বিচারকের মধ্যে দুজন ছিলেন ইসরায়েলের আবেদন খারিজে সংশ্লিষ্ট বিচারক প্যানেলে।



এ পাতার আরও খবর

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু

আর্কাইভ

ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।