শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারতের সঙ্গে শিগগিরই বাণিজ্য চুক্তি: ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারতের সঙ্গে শিগগিরই বাণিজ্য চুক্তি: ট্রাম্প
৪৮৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের সঙ্গে শিগগিরই বাণিজ্য চুক্তি: ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশটি শিগগিরই ভারতের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্পের বক্তব্যের প্রাসঙ্গিকতা আরও দৃঢ় হয়েছে, কারণ এ সময় ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।

ব্লুমবার্গের বরাতে ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারত এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি চুক্তি চায়, যাতে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার তুলনায় সে বেশি প্রতিযোগিতামূলক সুবিধা পায়। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইন্দোনেশিয়ার সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে, সেখানে গড়ে ১৯ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। ভারতের ক্ষেত্রে এই হার ২০ শতাংশের নিচে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তির প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের ইন্দোনেশিয়ার বাজারে প্রবেশাধিকার দিয়েছে, যা আগে আমাদের ছিল না। এটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ভারতও এখন এই পথেই হাঁটছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন ভারতের বাজারে প্রবেশের দ্বারপ্রান্তে। মনে রাখতে হবে, আগে আমাদের এসব দেশে ঢোকার সুযোগ ছিল না। আমাদের উদ্যোক্তারা সেখানে পণ্য পৌঁছাতে পারত না। এখন আমরা শুল্কনীতি পরিবর্তনের মাধ্যমে সেই সুযোগ পাচ্ছি।’

এর আগেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ বিষয়ে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এ সপ্তাহের শুরুতে বলেন, ‘আলোচনা দ্রুত এগোচ্ছে।’

তবে এখনও কিছু ইস্যু নিয়ে দ্বন্দ্ব রয়েছে। যেমন, ভারত এখনো কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যে শুল্ক ছাড় দিতে রাজি নয়। এই দুটি খাত ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল হওয়ায়, অতীতেও প্রতিটি আলোচনায় দেশটি এগুলোকে রক্ষা করেছে। ফলে যেকোনো সম্ভাব্য অন্তর্বর্তী চুক্তিতেও এই খাতগুলোর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা কম।

অন্যদিকে ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ি আমদানিতে যুক্তরাষ্ট্র যে উচ্চ শুল্ক আরোপ করেছে—সেই বিষয়ে এখনও মতবিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র ইস্পাতে ৫০ শতাংশ এবং গাড়িতে ২৫ শতাংশ শুল্ক ধার্য করেছে। ভারত এ বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছেও অভিযোগ জানিয়েছে।

এর মধ্যে ট্রাম্প প্রশাসন সম্প্রতি একের পর এক দেশকে ‘শুল্ক চিঠি’ পাঠাচ্ছে, যেখানে তাদের রপ্তানিপণ্যের ওপর শুল্ক হার জানানো হচ্ছে। যদিও ভারত এখনো এমন কোনো চিঠি পায়নি। পূর্ব নির্ধারিত ৯ জুলাইয়ের পরিবর্তে পাল্টা শুল্ক কার্যকর হওয়ার তারিখ পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটির সঙ্গে ভারতের পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল ১২ হাজার ৯২০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্র ভারতকে ৪ হাজার ১৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যা ২০২৩ সালের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বা ১৪০ কোটি ডলার বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্র ভারত থেকে পণ্য আমদানি করেছে ৮ হাজার ৭৪০ কোটি ডলারের, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বা ৩৭০ কোটি ডলার বেশি।

ফলে, ২০২৪ সালে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ বা ২৪০ কোটি ডলার বেড়েছে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না