শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ভারতে যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত সার্জিও গোর
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ভারতে যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত সার্জিও গোর
৫৪৪ বার পঠিত
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত সার্জিও গোর

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পারসোনেল অফিসের পরিচালক বিশ্বস্ত সহযোগী সার্জিও গোরকে ভারতে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত পদে মনোনয়ন দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ৩৮ বছর বয়সী গোর একইসঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করবেন। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘সার্জিও বহু বছর ধরে আমার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর। আমার ঐতিহাসিক নির্বাচনী প্রচারাভিযানে তিনি কাজ করেছেন, আমার বই প্রকাশ করেছেন, এমনকি আমাদের আন্দোলনকে সমর্থনকারী অন্যতম বড় রাজনৈতিক তহবিলও পরিচালনা করেছেন। বিশ্বের সর্বাধিক জনবহুল অঞ্চলে আমার একজন বিশ্বস্ত দূত প্রয়োজন ছিল। সার্জিয় হলেন সেই মানুষ।’

তিনি আরও লিখেছেন, ‘সার্জিও একজন চমৎকার বন্ধু, যিনি বহু বছর ধরে আমার পাশে আছেন। আমার নির্বাচনী প্রচারণায়ও কাজ করেছেন। তিনি আমার সর্বাধিক বিক্রিত বই প্রকাশ করেছেন। এছাড়া তহবিলও পরিচালনা করেছেন।’

ভারতের রাষ্ট্রদূত হিসেবে তার মনোনয়ন যতক্ষণ সিনেট অনুমোদন না করছে, ততক্ষণ গোর হোয়াইট হাউজের দায়িত্বেই থাকবেন। গোরের মনোনয়নের প্রেক্ষাপটও তাৎপর্যপূর্ণ। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক কার্যকর, আর ২৮ আগস্ট থেকে রাশিয়া থেকে তেল আমদানিতে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসতে চলেছে।

এই টানাপোড়েনের মধ্যেই নয়াদিল্লিতে গোরের অভিষেককে অনেকেই ট্রাম্পের কূটনৈতিক সংকেত হিসেবে দেখছেন। ওয়াশিংটনের এক শীর্ষ সূত্রের বক্তব্য, ‘সার্জিয়োর নিয়োগ মানে নয়াদিল্লি এখন সরাসরি প্রেসিডেন্টের বার্তা শুনবে।’

মনোনয়নের পর এক্স-এ গোর লিখেছেন, ‘প্রেসিডেন্টের আস্থা ও বিশ্বাস আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মান। ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন হবে আমার জীবনের সবচেয়ে বড় গৌরব।’

এরিক গারসেট্টির স্থলাভিষিক্ত হবেন সার্জিয়ো গোর। ২০২৩ সালের মে মাস থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত গারসেট্টি দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। গোরের অভিষেকের মাধ্যমে শুধু নয়াদিল্লি নয়, গোটা দক্ষিণ এশিয়ার প্রতি ওয়াশিংটনের কৌশলগত বার্তা আরও স্পষ্ট হলো।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না