শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » রাশিয়ার ড্রোন প্রবেশের পর পোল্যান্ডের আকাশে যুক্তরাজ্যের যুদ্ধবিমান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » রাশিয়ার ড্রোন প্রবেশের পর পোল্যান্ডের আকাশে যুক্তরাজ্যের যুদ্ধবিমান
৪৯২ বার পঠিত
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার ড্রোন প্রবেশের পর পোল্যান্ডের আকাশে যুক্তরাজ্যের যুদ্ধবিমান

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি রাশিয়ার কয়েকটি ড্রোন প্রবেশ নিয়ে ন্যাটো জোটে উত্তেজনার প্রেক্ষাপটে পোল্যান্ডের আকাশে মহড়া চালিয়েছে যুক্তরাজ্যের যুদ্ধবিমান।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ন্যাটোর পূর্বাঞ্চলীয় সেন্ট্রি মিশনের অংশ হিসেবে, পশ্চিমা জোটের প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এক বিবৃতিতে বলেছেন, এই মিশনটি ‘একটি স্পষ্ট সংকেত পাঠায়- ন্যাটো আকাশসীমা রক্ষা করা হবে।’

বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে পূর্ব ইংল্যান্ডের একটি ব্রিটিশ সামরিক ঘাঁটি থেকে দুটি টাইফুন যুদ্ধবিমান পোলিশ আকাশে টহল দেয়। রাশিয়ার আকাশ হুমকি প্রতিরোধ ও প্রতিরক্ষার জন্য এগুলো উড্ডয়ন করে। শনিবার ভোরে বিমানগুলো নিরাপদে যুক্তরাজ্যে ফিরে এসেছে।

যুক্তরাজ্য সরকার ২০২৭ সালের এপ্রিলের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২.৬%-এ উন্নীত করার কথা জানিয়েছে। প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত ব্যয় না করার এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করার জন্য ট্রাম্প ইউরোপীয়দের সমালোচনার পর অনেক দেশই এখন ব্যয় বাড়ানোর দিকে হাঁটছে।

এদিকে, ন্যাটোর আরেক সদস্য এস্তোনিয়া গত শুক্রবার বলেছে, তিনটি রাশিয়ান সামরিক বিমান ‘অভূতপূর্ব’ অনুপ্রবেশে ১২ মিনিটের জন্য আকাশসীমা লঙ্ঘন করেছে।

এরপর ব্রিটিশ মন্ত্রী হিলি নিন্দা করে বলেন, ‘সর্বশেষ বেপরোয়া এবং বিপজ্জনক কার্যকলাপ সাম্প্রতিক দিনগুলোতে ন্যাটোর আকাশসীমার তৃতীয় লঙ্ঘন।’

অপরদিকে, পোল্যান্ডে রাশিয়ার ড্রোন ইউক্রেনে হামলার সময় ভুলবশত প্রবেশ করেছিল বলে আগেই জানিয়েছে রাশিয়া। সেই সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের কথা অস্বীকার করে বলেছে, বিমানগুলো নিরপেক্ষ জলসীমার ওপর দিয়ে উড়েছে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র