বুধবার, ৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » রাষ্ট্রদূতরা যে কারও বাসায় যেতে পারেন: পররাষ্ট্র উপদেষ্টা
রাষ্ট্রদূতরা যে কারও বাসায় যেতে পারেন: পররাষ্ট্র উপদেষ্টা
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক‘ ঢাকা: আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠককে ‘ব্যক্তির’ বাসায় বৈঠক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, তারা তো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই হেফাজতে রাখা হতো। এমন তো হয়নি। আর রাষ্ট্রদূতরা কিন্তু যে কারও বাসায় যেতে পারেন। সেখানে তারা কী নিয়ে আলাপ করেছেন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। রাষ্ট্রদূতরা গেছেন—এটা নিয়ে আসলে আমরা বলার কিছু নেই।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন আগামী বছরের জুনে। সেখানে বাংলাদেশের মুখোমুখি ফিলিস্তিন হবে না।
বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্য ‘নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে তাদের সঙ্গে ভারত কাজ করবে’ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বক্তব্যে আমি তাদের বিষয় হিসেবে দেখি না। এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 