শিরোনাম:
●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ইউরোপ | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » প্রবাসীদের রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা
প্রথম পাতা » ইউরোপ | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » প্রবাসীদের রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা
৪৪৬ বার পঠিত
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসীদের রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধি: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছাড়া অভ্যুত্থান-পরবর্তী সরকারের টিকে থাকা মুশকিল ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে ইতালি সফরের তৃতীয় দিনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্রবাসী বাঙালিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, স্বৈরাচার সরকার দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পালিয়েছিল। সেই ভেঙে পড়া অর্থনীতি এখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে।

প্রবাসে সরকার প্রধানকে কাছে পেয়ে প্রবাসী বাঙালিরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রবাসীরা ইতালিতে তাদের সমস্যা সমাধানের জন্য ড. ইউনূসের প্রতি আহ্বান জানান।

প্রবাসীদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন প্রধান উপদেষ্টা এবং জানান, ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অভিবাসন সমস্যা সমাধানের জন্য এরইমধ্যে ইতালি সরকারের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, কতগুলো সমস্যার কথা বলেছে ইতালি। বাংলাদেশিরা যে দেশেই যায় সেখানেই বিশৃঙ্খলা তৈরি করে বলে অভিযোগ করেছে দেশটি। এমন প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

এর আগে, আজ রোমে ডব্লিউএফপি’র ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট ও স্কুলে খাদ্য কর্মসূচি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কার্ল স্কাউ।

অন্যদিকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু ডংইউর কাছে তিনটি নতুন খাতে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোমে সংস্থাটির সদর দফতরে দ্বিপক্ষীয় এই বৈঠকে গভীর সমুদ্র মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা বৃদ্ধি, ফল রফতানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তির উন্নয়ন এবং ফসল-পরবর্তী ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, স্বল্পমূল্যের বহনযোগ্য কোল্ড স্টোরেজ সুবিধা প্রতিষ্ঠা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশকে ‘উচ্চ কর্মদক্ষ দেশ’ হিসেবে উল্লেখ করে এফএও মহাপরিচালক বলেন, কারিগরি সহায়তা, উদ্ভাবনে বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে সংস্থাটি।



এ পাতার আরও খবর

ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের
ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড

আর্কাইভ

ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।