শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের কাছে যে কারণে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের কাছে যে কারণে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী
৪৭০ বার পঠিত
রবিবার, ২ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পের কাছে যে কারণে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের চার দশক আগের প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি শুল্কবিরোধী বিজ্ঞাপন নিজ দেশে সম্প্রচার করাকে ঘিরে বিরোধের জেরে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি।

ওই বিজ্ঞাপন সম্প্রচারকে কেন্দ্র করে কানাডার ওপর ভীষণ চটে যান ট্রাম্প। পরে তিনি কানাডার পণ্যের ওপর বিদ্যমান শুল্কের সঙ্গে আরও ১০ শতাংশ বাড়তি শুল্ক যোগ করার ঘোষণা দেন। তিনি জানান, কানাডার সঙ্গে আর বাণিজ্য আলোচনা করা হবে না।এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফর করছেন মার্ক কার্নি। সেখানে স্থানীয় সময় গতকাল শনিবার তিনি সাংবাদিকদের বলেন, কানাডার বৃহত্তম বাণিজ্য অংশীদারের সঙ্গে হালনাগাদ আলোচনার জন্য তিনিই দায়ী।

অন্টারিওতে প্রচারিত ওই বিজ্ঞাপনের প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ‘আমি প্রেসিডেন্টের (ট্রাম্প) কাছে দুঃখ প্রকাশ করেছি। তিনি বেশ ক্ষুব্ধ ছিলেন।’

মার্ক কার্নি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্ব আমারই। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বৈদেশিক সম্পর্কের বিষয়টি দেখভাল করে ফেডারেল সরকার।’

কার্নি বলেন, ‘ঘটনা তো ঘটেই—ভালো-মন্দ দুটোই। আমি দুঃখ প্রকাশ করেছি।’ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের উদ্যোগ নেন। ট্রাম্পের এ উদ্যোগের পর ধনী দেশগুলোর জোট জি-৭–ভুক্ত একমাত্র দেশ কানাডা, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন পর্যন্ত শুল্ক বিষয়ে কোনো চুক্তিতে উপনীত হতে পারেনি।

রোনাল্ড রিগ্যানের যে বিজ্ঞাপন নিয়ে ট্রাম্প খেপেছেন, সেটি অন্টারিও সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি। ওই বিজ্ঞাপনে রিগ্যানকে একটি বক্তব্য দিতে দেখা যায়। যেখানে তিনি বলছেন, শুল্ক প্রত্যেক আমেরিকানের জন্য ক্ষতিকর।এটি ১৯৮৭ সালে সম্প্রচারিত তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিগ্যানের একটি বক্তব্যের খণ্ডিত অংশ। ট্রাম্পের মতোই রিপাবলিকান রিগ্যান ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন।

পরবর্তী সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে ‘প্রতারণা’ বলে বর্ণনা করেন। ট্রাম্প লেখেন, ‘তাদের তথ্যের মারাত্মক ভুল উপস্থাপনা এবং শত্রুভাবাপন্ন কাজের কারণে আমি কানাডার ওপর বর্তমানে যে শুল্ক আছে, তার সঙ্গে আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করছি।’



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না