শনিবার, ৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির আঘাতে সবশেষ মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালিয়ে বর্তমানে দেশ ভিয়েতনামের দিকে এগিয়ে গেছে।
শুক্রবার (৭ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম ইনকোয়ারারের তথ্য অনুযায়ী, ঝড়ের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞে মোট ১৩৫ জন নিখোঁজ এবং ৯৬ জন আহত হয়েছে।
সরকারী প্রতিবেদনে বলা হয়েছে, মোট ২২ লাখ ৫৮ হাজার ৭৮২ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কমপক্ষে ৩ লাখ ৯৭ হাজার ৬৩৪ জন এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে মোট ৯ হাজার ৫৮৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৬৪টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
এদিকে, এক সপ্তাহের মধ্যে ফিলিপাইনে আরেক সুপার টাইফুন ‘ফাং-ওং’ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অপরদিকে, ভিয়েতনামের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা জানিয়েছে, ঝড়ের ফলে শত শত বাড়ির ছাদ ভেঙে পড়েছে, অনেক রাস্তা প্লাবিত হয়েছে, গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, যান চলাচল ব্যাহত হয়েছে।
দেশটির সরকারি তথ্য অনুসারে, অন্তত ১২টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং ৫০০টিরও বেশি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৯ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 