শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | দক্ষিণ আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » কপ৩০ সম্মেলনে অতিরিক্ত ব্যয়ভারে আসতে পারেননি অসংখ্য প্রতিনিধি
কপ৩০ সম্মেলনে অতিরিক্ত ব্যয়ভারে আসতে পারেননি অসংখ্য প্রতিনিধি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চলতি কপ৩০ সম্মেলনে অন্যতম সমস্যা ছিল ভ্রমণ ব্যয় ও লজিস্টিক সমস্যা। অতিরিক্ত ব্যয়ভারের কারণে সীমিত বাজেটের ছোট দেশগুলোর অনেক প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নিতে পারেননি। কেননা শহরে থাকার জায়গা পাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। হোটেলের ভাড়াও হু-হু করে বেড়ে গেছে।
প্রতিনিধিদের জন্য শহরের তথাকথিত ‘লাভ মোটেল’ থেকে শুরু করে ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট সবই অস্থায়ী আবাসনে রূপান্তরিত হয়েছে। অনেক প্রতিনিধিকে শহর থেকে এক ঘণ্টারও বেশি দূরে থাকতে হচ্ছে। কোথাও কোথাও আবার ১০ রাতের জন্য প্রায় ৬০ হাজার ডলার পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে। বিবিসি।
অবকাঠামোগত ঘাটতির কারণে আবাসনের দাম রাতপ্রতি চার হাজার ইউরো পর্যন্ত বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে বেলেমের উত্তরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০০ তরুণের জন্য পানির ওপর তৈরি করা হয়েছে একটি কমিউনিটি-ভিত্তিক আবাসন কেন্দ্র। এটি স্থানীয়ভাবে ‘ভিলা দ্য বারকা’ বস্তি এলাকা নামেও পরিচিত।
তবে প্রতিনিধি কম হওয়ার কারণ শুধুমাত্র ব্যয়ভার নয়, বৈশ্বিকভাবে বড় বড় দেশের কিছু নেতা অংশ না নেওয়ায় অনেকে অংশ নিচ্ছে না এবারের সম্মেলনে। যেমন : ট্রাম্প প্রশাসন পিছু হটার পর, যেসব জ্যেষ্ঠ কর্মকর্তা আগের সম্মেলনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তারা এবার অংশ নিচ্ছেন না।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 