মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে মৃত্যুদণ্ডের বিপক্ষে :জাতিসংঘ
বাংলাদেশে মৃত্যুদণ্ডের বিপক্ষে :জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের ছাত্র বিক্ষোভের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি যুদ্ধাপরাধ আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ রায়ের প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সংস্থার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
জাতিসংঘের ওয়েবসাইটে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, গত বছরের জুলাই মাসে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ দ্রুতই ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিক্ষোভ দমনে সহিংসতা চালায়।
সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। ওই সহিংসতার ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত একটি অনুসন্ধানে দেখা যায়, গত বছরের জুলাই ও আগস্ট মাসে বিক্ষোভ চলাকালে সহিংসতায় শিশুসহ ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়ে থাকতে পারেন।ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত’
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায়কে গত বছর বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগী ব্যক্তিদের জন্য ‘একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিজেদের প্রতিবেদন প্রকাশ করে ওএইচসিএইচআর। এর পর থেকে সংস্থাটি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে নেতৃত্ব, নির্দেশদাতাসহ ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার এবং ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।
ওএইচসিএইচআরের ওই প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা ধরে রাখতে তৎকালীন বাংলাদেশি প্রশাসন ক্রমবর্ধমান সহিংস উপায়ে প্রাতিষ্ঠানিকভাবে বিক্ষোভকারীদের দমনের চেষ্টা চালিয়েছিল।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, ‘আমরা যে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করেছি, সেগুলো ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং পরিকল্পিত হত্যাকাণ্ডের উদ্বেগজনক চিত্র তুলে ধরে। এগুলো মানবাধিকারের সবচেয়ে গুরুতর লঙ্ঘনের মধ্যে পড়ে এবং তা আন্তর্জাতিক অপরাধের পর্যায়েও পড়তে পারে।’
জাতিসংঘের মানবাধিকার প্রধান আরও বলেন, ‘জাতির এই ক্ষত কাটিয়ে উঠতে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য জবাবদিহি ও ন্যায়বিচার অপরিহার্য।’
মৃত্যুদণ্ড বিলোপ করুন
রায়ের প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর বলেছে, তারা ধারাবাহিকভাবে এমন বিচারপ্রক্রিয়ার আহ্বান জানিয়ে আসছে, যেটা প্রশ্নাতীতভাবে যথাযথ প্রক্রিয়া ও ন্যায়বিচারের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে।
নিজেদের কাজের অংশ হিসেবে জাতিসংঘের মানবাধিকার দপ্তর কয়েক বছর ধরে সর্বজনীনভাবে মৃত্যুদণ্ড বিলোপের সুপারিশ করে আসছে এবং মৃত্যুদণ্ডের মুখোমুখি ব্যক্তিদের অধিকার সুরক্ষায় বিগত বছরগুলোতে জাতিসংঘে একাধিক প্রস্তাব পাস হয়েছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 