রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে ৯০ জন গ্রেপ্তার
লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে ৯০ জন গ্রেপ্তার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভকারীরা টাভিস্টক স্কোয়ারে জড়ো হয়েছিল। তারা ফিলিস্তিনি পতাকা এবং প্ল্যাকার্ড বহন করে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন।
কিছু ব্যানারে লেখা ছিল, ‘আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’
ব্রিটিশ অ্যাক্টিভিস্ট সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিজ’ এক্স-পোস্টে বলেছে, পুলিশ তাৎক্ষণিকভাবে বিক্ষোভকারীদের গ্রেপ্তার শুরু করে। তারা নীরবে প্ল্যাকার্ড ধরে রেখেছিল - এতে বলা হয়েছে, তারা গণহত্যা এবং প্যালেস্টাইন অ্যাকশন নিষেধাজ্ঞার বিরোধিতা করছে।
পোস্টে আরও বলা হয়েছে, ‘আজকের বিক্ষোভ লন্ডনের ট্যাভিস্টক স্কোয়ারে অনুষ্ঠিত হচ্ছে - যা যুদ্ধবিরোধী স্মৃতিস্তম্ভসহ শান্তি উদ্যান হিসাবে পরিচিত।’
গত জুলাই মাসে যুক্তরাজ্য সরকার সন্ত্রাসবাদ আইনের অধীনে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করেছিল। এই সিদ্ধান্তের পর থেকে প্রায় প্রতি শনিবার লন্ডনে শত শত ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী জড়ো হন। পুলিশ প্ল্যাকার্ড ধরে রাখা বা ফিলিস্তিনকে সমর্থন দেখানোর জন্য তদের গ্রেপ্তার করে চলছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় ৭০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গণহত্যা ও মানবসৃষ্ট দুর্ভিক্ষের এই যুদ্ধে আরও ১ লাখ ৭০ হাজেরর বেশি মানুষ আহত হয়েছে। অঞ্চলটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজায় যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 