বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯
হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের একটি বহুতল ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এই ঘটনায় এখনো খোঁজ মিলছে না ২৭৯ জনের। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে শহরের তাই পো এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরবর্তীতে বৃহস্পতিবার শহরটির প্রধান নির্বাহী জন লি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
লি সাংবাদিকদের বলেছেন, এখনো ২৭৯ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল রাতেও কমপ্লেক্সের ৩২ তলা ভবনগুলোয় আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, আগুনের তীব্র উত্তাপের কারণে ভবনগুলোর ওপরের দিকে যাওয়া যাচ্ছে না। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে মোট আটটি ভবন রয়েছে। এই ভবনগুলোয় অ্যাপার্টমেন্টের সংখ্যা ২ হাজার। এতে ৪ হাজার ৬০০ জনের বেশি বাসিন্দা বাস করেন।
তবে আগুন লাগা ভবনের ভেতরে কতজন আটকা পড়েছেন, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ৮০০ জনের বেশি দমকল কর্মী কাজ করছেন। ১৮ ঘণ্টার বেশি সময় ধরে কমপ্লেক্সটি জ্বলছে বলে বিবিসি নিশ্চিত করেছে।
আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন লি। এ ছাড়া ভবনের আশেপাশের ১৩টি স্কুলের ক্লাস আজ বাতিল করা হয়েছে।
এই ঘটনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সরকারি দপ্তরগুলোকে আগুন নিয়ন্ত্রণের সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তিনি হতাহতের ঘটনা যেন কম হয়, সেদিকেও খেয়াল রাখতে বলেছেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 