শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত
যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত
বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকে: যুক্তরাজ্যে বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি স্থগিত … ভিসার অপব্যবহার নিয়ে উদ্বেগ থেকে যুক্তরাজ্যের অন্তত ৯টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তিতেবিধিনিষেধ আরোপ করেছে। ইউনিভার্সিটি অফ চেস্টার, ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই পদক্ষেপ নিয়েছে।
গত সেপ্টেম্বরে কার্যকর নতুন নীতি অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের ছাত্র ভিসা আবেদনের ৫ শতাংশের বেশি বাতিল হলে স্পনসর লাইসেন্স ঝুঁকিতে পড়ে। এ বছর বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভিসা আবেদন নাকচের হার যথাক্রমে ২২ ও ১৮ শতাংশ। হোম অফিস যে ২৩ হাজার ৩৬টি আবেদন বাতিল করেছে, তার অর্ধেক এই দুই দেশের শিক্ষার্থীদের।
অনেক শিক্ষার্থী কোর্স শেষ না করে আশ্রয় প্রার্থনা বা ভিসা পরিবর্তন করায় বিশ্ববিদ্যালয়গুলো কঠোর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ছাত্র ভিসাকে ট্রানজিট রুট না বানিয়ে সঠিকভাবে ব্যবহার করা উচিত।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 