শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
BBC24 News
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » দেশে মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে সিইসি
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » দেশে মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে সিইসি
২৯৯ বার পঠিত
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে সিইসি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যেকোনো ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানান তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়। হাদির একটা ঘটনা হয়েছে। আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি। এ ধরনের ঘটনা তো সবসময়ই ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগেও হয়েছে।’ (হেসে)

সিইসি আরও বলেন, ‘ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব—ফরমার ফাইনাল ফরেন মিনিস্টার—কিবরিয়া সাহেব খুন হন নাই? ইলেকশনের সময় এ ধরনের ঘটনা বাংলাদেশে হয়। এগুলা নতুন কিছু না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। আপনারা ৫ই আগস্ট ২৪-এর সঙ্গে তুলনা করুন। এখন রাত্রে ঘুমাইতে পারেন। চার–পাঁচ দিন, এক সপ্তাহ যখন থানাগুলা ইন অপারেশন ইনেক্টিভ ছিল, পুলিশ স্টেশন কাজ করছিল না—তখন যে অবস্থা ছিল, এখন তো অনেক উন্নতি হয়েছে, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা এখন শান্তিতে চলাফেরা করতে পারতেছি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছি, শান্তিতে ঘুমাতে পারতেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় নাই। আমরা গতকালই আইনশৃঙ্খলা বাহিনীর টপ ব্রাসদের সঙ্গে সভা করেছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’

সিইসি জানান, ‘ইনশাআল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত—এখন থেকে নির্বাচন পর্যন্ত যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং সুষ্ঠভাবে নির্বাচন করা যায়। আইনশৃঙ্খলা বাহিনী গতকালই তাদের সম্পূর্ণ প্রস্তুতির কথা আমাদের জানিয়েছে। আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন।’

শেষে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ নিশ্চিন্ত থাকেন। নির্বাচন সঠিক সময়ে, সঠিকভাবে—একটা সুষ্ঠ, সুন্দর, প্রতিযোগিতামূলক নির্বাচন—ইনশাআল্লাহ আমরা দেখতে পাব। যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি, সেই ওয়াদা পরিপালনে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।’



এ পাতার আরও খবর

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি ও সশস্ত্র বাহিনী: রাষ্ট্রপতি সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি ও সশস্ত্র বাহিনী: রাষ্ট্রপতি
শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।

আর্কাইভ

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প