বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আটলান্টিকে দুটি তেলের জাহাজ আটকালো অ্যামেরিকা
আটলান্টিকে দুটি তেলের জাহাজ আটকালো অ্যামেরিকা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আটলান্টিকে দুটি তেলের জাহাজ আটকালো অ্যামেরিকা। বুধবার আটলান্টিক মহাসাগরে দুইটি তেলের জাহাজ বাজেয়াপ্ত করলো অ্যামেরিকা। এর মধ্যে একটি জাহাজে রাশিয়ার পতাকা ছিল।
প্রায় এক সপ্তাহ ধাওয়া করার পর অ্যামেরিকার কোস্ট গার্ড এবং মার্কিন সেনার একটি বিশেষ বাহিনী আটক করার আইনি অনুমতি পত্র নিয়ে মারিনেরা নামের তেলের জাহাজটি আটক করে। এই জাহাজটিকে দীর্ঘদিন ধরে নজরে রেখেছিল আমেরিকা। এরা রাশিয়ার একটি পতাকাও তুলে রেখেছিল। ওই অঞ্চলে রাশিয়ার একটি সাবমেরিন আছে। এই ঘটনায় রাশিয়ার সঙ্গে অ্য়ামেরিকার সম্পর্ক আরো তিক্ত হবে বলেই মনে করা হচ্ছে। ভেনেজুয়েলার ঘটনায় অ্যামেরিকার তীব্র সমালোচনা করেছে রাশিয়া।
অন্যদিকে এম সোফিয়া নামে ভেনেজুয়েলার তেলবাহী অপর একটি জাহাজ আটক করেছে অ্যামেরিকার কোস্ট গার্ড।
শনিবার ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার পর ওই অঞ্চলে তেল বাণিজ্য নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞা আছে এমন জাহাজকে তেল সরবরাহ করতে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, ট্রাম্পের প্রথম শাসনকালে ২০১৯-এ ভেনেজুয়েলার উপর আরোপিত নিষেধাজ্ঞার বেশ কিছু থেকে ক্রমে সরে আসছে ট্রাম্প প্রশাসন।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 