শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছেন: খামেনি
বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছেন: খামেনি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, দেশজুড়ে চলমান বিক্ষোভে জড়িতরা মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে খুশি করতেই সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। তিনি বিক্ষোভকারীদের ‘একদল নৈরাজ্যকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন। জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এসব মন্তব্য করেন খামেনি। এ খবর দিয়েছে বিবিসি। এতে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে খামেনি বলেন, তেহরানসহ বিভিন্ন জায়গায় একদল ভাঙচুরকারী রাস্তায় নেমে নিজেদের দেশের স্থাপনা ধ্বংস করছে শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার জন্য।
খামেনির অভিযোগ, ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থনের যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, তিনি হাস্যকরভাবে দাবি করেছেন- তিনি বিক্ষোভকারীদের সমর্থন করেন। যদি তিনি সক্ষম হন, তবে আগে নিজের দেশ চালান।
১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা ইরানের এই সর্বোচ্চ এই নেতা আরও বলেন, ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে নিহত এক হাজারের বেশি ইরানির রক্তে ট্রাম্পের হাত রঞ্জিত। তার ভাষায়, একদল অনভিজ্ঞ ও অসতর্ক মানুষ তার কথায় বিশ্বাস করে তার ইচ্ছা অনুযায়ী কাজ করছে। তারা ট্রাম্পকে খুশি করতে ময়লার ঝুড়িতে আগুন দিচ্ছে।খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র কয়েক লাখ সম্মানিত শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই বাস্তবতা অস্বীকার করে, তাদের চাপে এই রাষ্ট্র কখনোই মাথা নত করবে না।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 