শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধি: নেদারল্যান্ডসের হেগ-এ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমার সরকার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে - এ অভিযোগ প্রমাণ করতে পারেনি গাম্বিয়া৷
পশ্চিম আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ গাম্বিয়া ২০১৯ সালে আইসিজে-তে মিয়ানমার সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সোমবার মামলার শুনানিতে গাম্বিয়ার পক্ষ থেকে বলা হয়, মিয়ানমারের কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে৷ তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইং বলেছেন, ‘‘গাম্বিয়া প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। এই মামলার রায় হবে প্রমাণিত তথ্যের ভিত্তিতে, অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে নয়৷’’
২০১৭ সালে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর অভিযানের ফলে কমপক্ষে ৭৩০,০০০ রোহিঙ্গা বাড়ি-ঘর ছেড়ে বাংলাদেশে চলে যেতে বাধ্য হয়৷ অভিযানের সময় মিয়ানমারের সেনাবাহিনী হত্যা, গণধর্ষণ এবং অগ্নিসংযোগ চালিয়েছে – এমন তথ্য উঠে আসে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদনে৷ প্রতিবেদনে বলা হয় সেই সামরিক অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ হয়েছে। তবে আইসিজে-তে কো কো হ্লাইং বলেন, সেটি ছিল মুসলিম জঙ্গিদের হামলার প্রতিক্রিয়ায় একটি বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান। তিনি আরো বলেন, জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশন বস্তুনিষ্ঠ বা নির্ভরযোগ্য ছিল না। তবে আদালতে গাম্বিয়ার আইনজীবীরা বলেন, মিয়ানমারের হাজার হাজার বেসামরিক রোহিঙ্গার ওপর আক্রমণ এবং তাদের গ্রাম পুড়িয়ে দেওয়া কেবল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ছিল- বিচারকদের এমন সিদ্ধান্তে আসা যুক্তিসঙ্গত হবে না৷




বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু
বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে
টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড 