শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » জীবনযাপন | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » কোনো পক্ষপাত করিনি: সিইসি
প্রথম পাতা » জীবনযাপন | নির্বাচন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » কোনো পক্ষপাত করিনি: সিইসি
৩১৮ বার পঠিত
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোনো পক্ষপাত করিনি: সিইসি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সবার অংশগ্রহণ নিশ্চিত করাই ইসির মূল লক্ষ্য। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে টানা নয় দিনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “অনেকে আমাদের সমালোচনা করতে পারেন। তবে আপনারা দেখেছেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আমরা স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্ত শিথিল করেছি। আমরা চাই একটি সুন্দর ও সবার অংশগ্রহণে নির্বাচন হোক। তবে এর জন্য আপনাদের সহযোগিতাও জরুরি।”

তিনি আরও বলেন, “আমি আমার এবং আমার টিমের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই—আমরা কোনো পক্ষপাত করে কোনো সিদ্ধান্ত নেইনি। অনেক বিচার-বিবেচনা এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি।”

আপিল শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে সিইসি বলেন, “আপনারা যেভাবে যুক্তি উপস্থাপন করেছেন এবং প্রশ্নোত্তরে অংশ নিয়েছেন, তা দেখে আমি অভিভূত। আমাদের আলেম-ওলামারা একে ‘বাহাস’ বলেন। এই ধৈর্যশীল আচরণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ।”

তিনি জানান, সকাল থেকে রাত পর্যন্ত ধৈর্য ধরে উপস্থিত থেকে প্রার্থীরা ইসিকে সহযোগিতা করেছেন, যার জন্য কমিশন কৃতজ্ঞ।

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “কিছু ঋণ খেলাপি প্রার্থীর বিষয়ে ছাড় দিতে গিয়ে আমাদের কষ্ট হয়েছে। তবে আইন যেহেতু তাদের প্রার্থিতা অনুমোদন করেছে, সে কারণে বাধ্য হয়েই আমরা তা বৈধ করেছি।”



স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প