বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতীয় বিমানের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা পাকিস্তানের
ভারতীয় বিমানের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা পাকিস্তানের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পায়। পাকিস্তান ভারতীয় নিবন্ধিত বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এবার সেই নিষেধাজ্ঞা বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি ভোর ৫টা (পাকিস্তান সময়) পর্যন্ত কার্যকর থাকবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির (পিএএ) এ তথ্য জানিয়েছে।এই নিষেধাজ্ঞা ভারতীয় মালিকানাধীন, পরিচালিত ও লিজ নেওয়া সব ধরনের বিমানের ওপর প্রযোজ্য হবে, যার মধ্যে সামরিক বিমানও অন্তর্ভুক্ত।
পিএএ জানায়, এই সিদ্ধান্তের মাধ্যমে গত নয় মাস ধরে কার্যকর থাকা বিদ্যমান নিষেধাজ্ঞাই অব্যাহত রাখা হলো।
ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের (আইআইওজেকে) পাহেলগামে ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। এর প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
পাকিস্তানের এই সিদ্ধান্তের পর ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।
এর আগে ১৯৯৯ সালের কারগিল সংঘাত ও ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও পাকিস্তান একই ধরনের আকাশসীমা নিষেধাজ্ঞা জারি করেছিল।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 