শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরান-মার্কিন সংঘাতের দ্বারপ্রান্তে
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরান-মার্কিন সংঘাতের দ্বারপ্রান্তে
৪০৪ বার পঠিত
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরান-মার্কিন সংঘাতের দ্বারপ্রান্তে

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরান-মার্কিন সংঘাতের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য বিক্ষোভ দমনে হাজারো মৃত্যুর পর ট্রাম্পের হুমকি, পাল্টা ‘জিহাদ’ ঘোষণার সতর্কবার্তা তেহরানের। যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ওয়াশিংটন, উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলি।

বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে ডাকা এই বৈঠকের কেন্দ্রে রয়েছে ইরানে চলমান বিক্ষোভ এবং তার ভয়াবহ পরিণতির বিষয়টি।

ইরানজুড়ে বিক্ষোভে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪ হাজার ২৯ জন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, আরও ৯ হাজার মৃত্যুর তথ্য তদন্তাধীন।

ট্রাম্পের ‘আর্মাডা’ এবং তেহরানের জবাব

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে পাঠাচ্ছে। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং কয়েকটি ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার আগামী কয়েকদিনে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে।

এর আগে ১৩ জানুয়ারি ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছিলেন: “ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান!!! সাহায্য আসছে।” তবে এক সপ্তাহ পরেও সেই প্রতিশ্রুত সাহায্যের দেখা মেলেনি।

পাল্টা হুমকিতে ইরান। তেহরানের জাতীয় নিরাপত্তা কমিশন সতর্ক করে দিয়ে বলেছে, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির ওপর যেকোনো হামলা জিহাদ ঘোষণা বলে গণ্য হবে। “সুপ্রিম লিডারের ওপর হামলা মানে সমগ্র ইসলামি বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।”উপসাগরীয় দেশগুলির উদ্বেগ

মার্কিন হামলার সম্ভাবনায় সবচেয়ে বেশি উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলি। গত সপ্তাহে সৌদি আরব, কাতার, ওমান এবং মিশর ইরানে মার্কিন হামলা ঠেকাতে ওয়াশিংটনের সাথে কূটনৈতিক আলোচনা করেছে।বার্লিনের মিডল ইস্ট মাইন্ডস থিঙ্ক ট্যাঙ্কের রাজনৈতিক বিজ্ঞানী পাউলিন রাবে ডয়চে ভেলেকে বলেন, “উপসাগরীয় দেশগুলি ভয় পাচ্ছে যে, হামলার ফলে সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তারা নিজেরাই ইরানি আক্রমণের লক্ষ্য হতে পারে।”

কাতার, সৌদি আরব এবং বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলি ইরানি বিমান হামলার প্রথম লক্ষ্য হতে পারে। “এটা উপসাগরীয় দেশগুলিকে চিন্তিত করে কারণ তাদের নিজেদের উঠোনেই যুদ্ধ হবে,” রাবে জানান।

অর্থনৈতিক ঝুঁকি

সংঘাতের ভয়শুধু সামরিক নয়, অর্থনৈতিকও। রাবে বলেন, “ইরান যদি বাণিজ্য পথ অবরোধ করে, তাহলে উপসাগরীয় দেশগুলির অর্থনীতিতে বিপুল প্রভাব পড়বে।”

হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের মূল বাণিজ্য পথ। এর অবরোধ বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলবে। সৌদি আরব তার ‘ভিশন ২০৩০’ দিয়ে অর্থনৈতিকভাবে নিজেকে নতুনভাবে তৈরি করতে চায়। যেকোনো অস্থিরতা এতে বড় বাধা হবে।

বৃহস্পতিবারেরজাতিসংঘ বৈঠক এই সংকটের সমাধানে কতটা ভূমিকা রাখবে, তা এখনই বলা মুশকিল। তবে একটা বিষয় স্পষ্ট - মধ্যপ্রাচ্য আবারও এক ভয়াবহ সংঘাতের দ্বারপ্রান্তে, যার প্রভাব ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বজুড়ে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না