শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | রাজনীতি | শিরোনাম » জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বিবিসি২৪নিউজ,বিধান চন্দ্র মন্ডল কলকাতা থেকে: বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, জামায়াত ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে’ কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। অন্য দল তাদেরকে সহায়তা করেছে।
শ্রিংলা আরও বলেন, ‘কেউ তাদের (জামায়াত) আগে নিয়ে আসছে। তারপরও ,নির্বাচনে অনিয়ম হলেই তারা (ক্ষমতায়) আসতে পারবে। নয়তো আসা অসম্ভব।’
ভারতের সাবেক এ পররাষ্ট্র সচিব বলেন, বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ ‘অনেক বড় ভুল’ করেছে। এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা ও সামগ্রিক ক্রীড়াঙ্গনের পরিবেশ আরও খারাপ হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে। আমি সেখানকার হাইকমিশনার ছিলাম। তারা অনেক বড় ভুল করেছে। তাদের সরকার নির্বাচিত নয়। এটা অন্তর্বর্তী সরকার। তারা নির্বাচনে জয়ী হয়ে আসেনি। তাদেরকে মানুষ নির্বাচিত করেনি। খুব সহজ করে বললে তারা ক্ষমতা দখল করেছে। এই সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা বাংলাদেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের জন্য খারাপ।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 