শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » খামেনিকে হত্যার ছক ট্রাম্পের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » খামেনিকে হত্যার ছক ট্রাম্পের
৩১০ বার পঠিত
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খামেনিকে হত্যার ছক ট্রাম্পের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার তারিখ ঠিক হলেও দেশ দুইটির মধ্যে যুদ্ধের শঙ্কা পিছু ছাড়েনি। ইরান যদি ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী পারমাণবিক ইস্যুতে চুক্তি না মানে তাহলে তেহরানে হামলা অনিবার্য বলে আশঙ্কা বিশ্লেষকদের।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন যে কূটনৈতিক বা প্রাথমিকভাবে ছোট আকারে ইরানে হামলার পরেও যদি তেহরান তার পারমাণবিক কর্মসূচি ত্যাগের দাবি মেনে না নেয় তাহলে তিনি আরও বড় হামলার কথা ভাববেন।

দেশটির নেতৃত্বকে ক্ষমতা থেকে হটাতে ট্রাম্প সামনের মাসগুলোতে ইরানে বড় আকারের হামলা চালাতে পারেন। মার্কিন অভ্যন্তরীণ প্রশাসনিক আলোচনা সম্পর্কে অবহিত ব্যক্তিরা এসব তথ্য জানিয়েছেন।

আজ বৈঠক ভেস্তে গেলেই ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু? আজ বৈঠক ভেস্তে গেলেই ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু?
আগামী বৃহস্পতিবার জেনেভায় ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে তৃতীয় দফায় বৈঠকের দিন ধার্য করা হয়েছে। দুই দেশের মধ্যে সামরিক সংঘাত এড়াতে এটি সর্বশেষ আলোচনা হতে যাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আলোচনা কোনোভাবে ব্যর্থ হলে ইরানে মার্কিন বাহিনী হামলা চালাবে-এই হুমকি বাড়িয়ে চলেছেন ট্রাম্প।

তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন ট্রাম্পের উপদেষ্টারা। তবে আসন্ন দিনগুলোতে ট্রাম্প ইরানে প্রাথমিকভাবে ছোট আকারের হামলা চালানোর নির্দেশ দিতে পারেন। এর কারণ ইরানের নেতৃত্ব যেন তাদের পারমাণবিক কর্মসূচির খায়েশ পুরোপুরি ত্যাগ করে।

তবে এরপরেও যদি ট্রাম্পের দাবি মেনে না নেয় ইরান তাহলে এই বছরের শেষের দিকে তেহরানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। অভিযানের লক্ষ্য হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ক্ষমতা থেকে হটানো।

গত বুধবার হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে ইরানে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প। বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমমন্ত্রী মার্কো রুবিও, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ এবং হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস।

ফের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরানফের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান
নিউইয়র্ক টাইমস বলেছে, এই বৈঠকের সঙ্গে জ্ঞাত একাধিক মার্কিন কর্মকর্তার সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা এই প্রতিবেদনটি করেছে। বৈঠকের সংবেদনশীলতার কারণে কেউ পরিচয় প্রকাশ করতে চায়নি।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত না মানে তাহলে খামেনি, তার ছেলে মোজতাবা খামেনিসহ ধর্মীয় নেতাদের হত্যার পরিকল্পনা নিতে পারেন ট্রাম্প।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না