মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার আগের মতো নেই: ট্রাম্প
বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার আগের মতো নেই: ট্রাম্প
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় বৃটিশ ভূমিকা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সমালোচনা করেছেন। বৃটিশ সংবাদপত্র দ্য সান’কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি (স্টারমার) সহায়ক নন। আমি কখনও ভাবিনি এমনটা দেখব। বৃটেন থেকে এমনটা দেখব, তা ভাবিনি।
টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, দেখে খুবই দুঃখ হচ্ছে যে সম্পর্ক স্পষ্টতই আগের মতো নেই। সোমবার স্টারমার পার্লামেন্টে বলেন, সরকার ‘আকাশপথ থেকে (ইরানে) শাসন (ব্যবস্থার) পরিবর্তনে বিশ্বাস করে না। বৃটেন প্রথমে ইরানে হামলার জন্য মার্কিন বাহিনীকে বৃটিশ ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। পরে তারা ইরানের স্থাপনায় ‘প্রতিরক্ষামূলক’ হামলার জন্য ঘাঁটিগুলো খুলে দেয়। অনলাইন বিবিসি এ খবর দিয়ে জানায়, ট্রাম্প আরও বলেন- ফ্রান্স দারুণ ছিল। তারা সবাই দারুণ ছিল। বৃটেন অন্যদের থেকে অনেক ভিন্ন ছিল।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 