বুধবার, ২৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ চালিয়ে যেতে চাপ দিচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে নতুনভাবে গড়বে বলে ট্রাম্পকে জানিয়েছেন সালমান।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক কয়েকটি ফোনালাপে প্রিন্স মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে নতুনভাবে গড়ে তোলার একটি ‘ঐতিহাসিক সুযোগ’ তৈরি করেছেসূত্রগুলো জানিয়েছে, তিনি ট্রাম্পকে ইরানের কট্টরপন্থি সরকারকে সম্পূর্ণভাবে অপসারণের জন্য চাপ দিতে বলেছেন, কারণ তার মতে ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি হুমকি।
তবে সৌদি ও মার্কিন উভয় সরকারের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা আশঙ্কা করছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরান সৌদি তেল স্থাপনায় আরও কঠোর হামলা চালাতে পারে এবং যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।এদিকে, ট্রাম্প প্রকাশ্যে কখনও যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছেন, আবার কখনও তা আরও বাড়ার সংকেত দিচ্ছেন। সোমবার (২৩ মার্চ) তিনি সামাজিক মাধ্যমে দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘কার্যকর আলোচনা’ হয়েছে—যদিও ইরান এই দাবি অস্বীকার করেছে।
বিশ্লেষকদের মতে, এই অবস্থা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও অনিশ্চিত করে তুলছে এবং বড় ধরনের আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াচ্ছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 