শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান
স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে কোনো শত্রু সেনা যেন জীবিত না ফেরে বলে নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। বৃহস্পতিবার ইরানের (২ এপ্রিল) রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানানো হয়েছে।
হাতামি আরও বলেন, শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে কোনো শত্রুসেনা জীবিত থাকা উচিত নয়।এদিকে, রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি শব্দবিহীন ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে হাতামিকে আরও তিনজন সেনা কমান্ডারের সঙ্গে একটি কক্ষে দেখা যায় ও ভিডিও কলে প্রায় এক ডজন কর্মকর্তার সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে, ইরানের সামরিক সদর দপ্তরকে ‘চরম সতর্কতা ও নির্ভুলতার সঙ্গে’ শত্রুর গতিবিধি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান। একই সঙ্গে যে কোনো ধরনের হামলা মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন তিনি।অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সংঘাত ‘শেষের পথে’ ও কয়েক সপ্তাহের মধ্যেই এর সমাপ্তি হতে পারে। তবে একই সময়ে উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের কারণে আশঙ্কা তৈরি হয়েছে, সম্ভাব্য স্থল অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 