সোমবার, ৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইরানের শীর্ষ গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত
ইরানের শীর্ষ গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সোমবার ইসরায়েলের বিমান হামলায় ইরানের রেভোল্যুশনারি গার্ড বাহিনীর গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত হয়েছেন৷ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে৷
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ খাদেমিকে ‘লক্ষ্যবস্তু’ করে হামলার কথা জানিয়ে বলেন, ‘‘রেভোল্যুশনারি গার্ড বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালাচ্ছে এবং আমরা সন্ত্রাসীদের নেতাদের নির্মূল করছি৷’’ তিনি আরো বলেন, ‘‘ইরানের নেতারা লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা নিয়ে বেঁচে আছেন৷ আমরা এক এক করে তাদের খুঁজে বের করে নির্মূল করতে থাকবো৷’’
সোমবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম বিমান হামলায় ইরানে ২৫ জন নিহত হয়৷ নিহতদের মধ্যে মাজিদ খাদেমিও ছিলেন৷
এর আগে রোববার গভীর রাতে ইসরায়েলের হাইফায় একটি অ্যাপার্টমেন্টে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হন৷
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন৷ সে দেশের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং রেভোল্যুশনারি গার্ডের সর্বাধিনায়ক মোহাম্মদ পাকপুরও রয়েছেন৷




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 