রবিবার, ১২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: কূটনৈতিক পথে আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র-ইরান, প্রত্যাশা পাকিস্তানের। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানকে কূটনৈতিক পথে আলোচনার সুযোগ উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ৷ এদিকে, পাকিস্তানে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনায় কোনো ঐকমত্য তৈরি না হওয়ায় আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে৷পাকিস্তান সরকারের এক মুখপাত্র বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা নিরবে ব্যাকচ্যানেলে চলবে বলে আশা করা হচ্ছে৷ বর্তমান বিরতি কূটনীতির সমাপ্তি ঘটাচ্ছে না৷ যদিও কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি, দুই পক্ষের মধ্যে যোগাযোগ এখনো অব্যাহত আছে৷’’
ইরান যুদ্ধের কারণে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালী নিয়ে৷ এই প্রণালীতে সংঘাত বৈশ্বিক তেল পরিবহনে বিঘ্ন ঘটাতে পারে যা জ্বালানির মূল্য বাড়ানোসহ আঞ্চলিক অস্থিরতা বাড়াবে৷
পাকিস্তান উভয়পক্ষের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে চাচ্ছে৷ মধ্যস্থতাকারী হিসেবে কূটনৈতিক বিশ্বে নিজেদের গুরুত্ব অর্জনের পাশাপাশি সংঘাত পরিহার এবং নিজেদের অর্থনীতি রক্ষার দিকেও মনোযোগী দক্ষিণ এশিয়ার দেশটি৷
রাজনীতি এবং আইন বিশেষজ্ঞ ওসামা মালিক এই বিষয়ে বলেন, ‘‘ইসলামাবাদ পুরোপুরি হতাশ নয়৷ যদিও পাকিস্তানিদের মধ্যে এই আলোচনা নিয়ে উচ্চাশা ছিল, একটি উপলব্ধিও ছিল যে, এটা দীর্ঘস্থায়ী ব্যাপার হতে পারে৷’’




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 