শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান’
ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান’
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভূরাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, বিশ্বকে নতুন সংঘাত থেকে বাঁচাতে তাঁর দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনায় পাকিস্তানের মধ্যস্থতা করার কথা উল্লেখ করেন। পাশাপাশি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথা স্মরণ করে তিনি আগামী দিনে ওয়াশিংটনের সঙ্গে আরও জোরালো সম্পর্কের আশাবাদ ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যে শান্তির প্রতীক হিসেবে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়টিও তুলে ধরেন শেহবাজ। এ ছাড়া আফগানিস্তানের মাটি ব্যবহার করে যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত না হয়, সে বিষয়ে কাবুল প্রশাসনকে সতর্ক করেন তিনি।
কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতেও নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন শেহবাজ শরিফ। তিনি জানান, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রামে পাকিস্তানের জোরালো সমর্থন অব্যাহত থাকবে। কাশ্মীরিদের আত্মত্যাগও কোনোভাবেই বৃথা যাবে না বলে মন্তব্য করেন তিনি। দেশের অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরাশক্তি হারাতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী আয়োজনে কেন্দ্রীয় মন্ত্রী, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, সিনেট চেয়ারম্যান ও জাতীয় পরিষদের স্পিকার উপস্থিত ছিলেন। এ ছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনী, বিভিন্ন প্রদেশের পুলিশ, আজাদ কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতে অংশ নেন।
পাকিস্তানের দাবি অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে সামরিক সংঘাতে বিজয়ের স্মারক হিসেবে এই ‘ইয়াদগার-ই-ফাতাহ’ নির্মাণ করা হয়েছে। দেশটির সরকারি ভাষ্যমতে, জম্মু ও কাশ্মীরে একটি হামলার জেরে ওই বছরের ৬ ও ৭ মে ভারতের বাহিনী ইসলামাবাদে আক্রমণ চালায়। এর জবাবে পাকিস্তান পূর্ণ শক্তিতে প্রতিরোধ গড়ে তোলে। ৮০ ঘণ্টার বেশি সময় ধরে চলা সেই যুদ্ধ ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বন্ধ হয়। পাকিস্তানের দাবি, ওই সংঘাতে ফ্রান্সের তৈরি রাফালসহ ভারতের আটটি যুদ্ধবিমান এবং বেশ কিছু ড্রোন ভূপাতিত করেছিল তারা। তবে এই সংঘাত ও সামরিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যান নিয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের দাবিতে বিস্তর ফারাক রয়েছে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 