শিরোনাম:
●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস ●   সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প ●   ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ●   যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত ●   জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ●   বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ ●   কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
২৮ বার পঠিত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

20260921_214844.jpgবিবিসি২৪নিউজ,ডিজিটাল রিপোর্ট: ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (২১ সেপ্টেম্বর) দেশটির অর্থমন্ত্রী স্কট বেসনেট জানিয়েছেন, মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

নিষেধাজ্ঞার ফলে ইরানের এয়ারলাইনসগুলো আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহারের সুযোগ হারাবে। প্রায় দুই সপ্তাহ আগে ইরানের ২৭টি এয়ারলাইনসকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছিল মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চীনের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। আগামী দুই দিনের মধ্যে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে সেপ্টেম্বরের শুরুতে ইরানকে অর্থনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন করার পরিকল্পনা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ওই পরিকল্পনায় দেশটির ব্যাংকিং ও বাণিজ্য খাতের পাশাপাশি প্রযুক্তি, বিমান চলাচল ও নৌপরিবহন খাতকে নিষেধাজ্ঞার আওতায় আনার বিষয়টি গুরুত্ব পায়।



আর্কাইভ

জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ