শিরোনাম:
●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস ●   সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প ●   ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ●   যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত ●   জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ●   বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ ●   কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আমেরিকা | আর্কাইভ | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্কাইভ | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
৩৩ বার পঠিত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প

20260921_215821.jpgবিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: লক্ষ্যবস্তু ঠিক করা হয়েছিল। মার্কিন যুদ্ধবিমানে তোলা হচ্ছিল বোমা। ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা যেকোনো মুহূর্তে শুরু হতে পারে—এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রশাসনের কর্মকর্তা ও অভিযান সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের উদ্ধৃত করে দ্য নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি বাড়ছে। এমন এক পরিস্থিতিতে অঞ্চলটিতে সংঘাতের আরেকটি ফ্রন্ট খোলার অনেকটা কাছাকাছি চলে গিয়েছিল ওয়াশিংটন।

ইরান–সমর্থিত ইয়েমেনের হুতিরা সম্প্রতি সৌদি আরবে হামলা জোরদার করেছে। পাশাপাশি তারা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব সরাসরি সামরিক হস্তক্ষেপের জন৵ ওয়াশিংটনের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে। একপর্যায়ে ট্রাম্প হুতিদের ওপর হামলার কথা বিবেচনা করছিলেন।

রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন স্থাপনা হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হওয়ার পর বিষয়টি আরও জরুরি হয়ে ওঠে। একই সময়ে বাব আল-মানদেব প্রণালির আশপাশে হুতিদের অগ্রযাত্রায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথটি নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দেয়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হুতিদের ক্রমবর্ধমান হুমকি নিয়ে গত বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে কথা বলেন। এর এক দিন আগে ট্রাম্প তাঁর উপদেষ্টাদের জানিয়েছিলেন, তিনি হুতিদের ওপর মার্কিন হামলার পক্ষে নন। কিন্তু পরে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছিলেন তিনি।

অভিযান শুরুর প্রস্তুতি যখন প্রায় শেষ পর্যায়ে, তখন কমান্ডাররা লক্ষ্যবস্তুর তালিকা অনুমোদন করেছিলেন। নির্ধারিত অভিযানের জন্য নির্বাচিত যুদ্ধবিমানগুলোতে তখন বোমা তোলার কাজ চলছিল।কিন্তু এই মুহূর্তে এসে গতকাল রোববার আবারও সিদ্ধান্ত পরিবর্তন করেন ট্রাম্প। আপাতত হুতিদের ওপর মার্কিন বিমান হামলা চালানো হবে না—এটাই সিদ্ধান্ত হয়।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, হুতিরা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা করা থেকে বিরত রয়েছে।

১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প বলেছিলেন, ‘হুতিরা আমাদের ফোন করে জানিয়েছে, তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা চায় না যে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই।’

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইয়েমেনের সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্ট রশিদুল আল-আলিমি গতকাল রোববার ফোনে ট্রাম্পের কাছে মার্কিন সামরিক সহায়তার আবেদন জানান। এদের মধ্যে ইয়েমেনি ও পশ্চিমা—দুইটি সূত্র জানিয়েছে, ফোনালাপের সময় ট্রাম্প সহায়তার কোনো সরাসরি প্রতিশ্রুতি দেননি।



এ পাতার আরও খবর

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত
ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প

আর্কাইভ

জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ