মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ড. মুহাম্মদ ইউনূস, সুস্থ ও স্বাভাবিক আছেন: সফরসঙ্গী
ড. মুহাম্মদ ইউনূস, সুস্থ ও স্বাভাবিক আছেন: সফরসঙ্গী
বিবিসি২৪নিউজ,ডিজিটাল রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে এক ব্যক্তির হট্টগোল ও অসৌজন্যমূলক আচরণের পর তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন এবং ওই ঘটনার কোনো প্রভাব তার ওপর পড়েনি বলে জানিয়েছেন তার সফরসঙ্গী লামিয়া মোর্শেদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লামিয়া মোর্শেদ এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, ‘জেএফকে বিমানবন্দরে ওই বর্বর লোকগুলো আক্রমণাত্মক আচরণ করার ঠিক কয়েক মিনিট আগে আমি এই ছবিগুলো তুলেছিলাম। পুরো পথজুড়েই আমাদের ভালোবাসা ও সম্মান সঙ্গে আছে। স্যার একদম ঠিক আছেন। এই ঘটনাটি কেবল ওই বর্বর মানুষগুলোর চরম পশুপাখি মার্কা আচরণ, আর তারা কতটা করুণ ও নিম্নমানের সেটাই নতুন করে প্রকাশ করেছে। এতে স্যারের ওপর কোনো আঁচ পড়েনি। প্রিয় বন্ধুরা, আপনাদের পাঠানো অনেক অনেক সমর্থনসূচক বার্তার জন্য ধন্যবাদ।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে বারবার ড. ইউনূসের যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চাইতে দেখা যায়। ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন? আমাদের বলুন, কেন এসেছেন?’
এদিকে নিউইয়র্ক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় সরকার আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।




আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের অতর্কিত হামলায় নিহত ৩, বাংলাদেশিসহ আহত ৩৬
যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে রাশিয়াকে সমর্থন উ. কোরিয়ার
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০ 