শিরোনাম:
●   রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা কি? চীন-রাশিয়া ●   মক্কা প্রতিরক্ষা জোট: সৌদির নিরাপত্তায় কতটা দিতে পারবে: পাকিস্তান ও তুরস্ক? ●   বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ●   শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত ●   ১৬ই ডিসেম্বর দেশে ফিরতে চাই: শেখ হাসিনা ●   বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট ●   রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ●   মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত ●   কোন চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন ●   নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মক্কা প্রতিরক্ষা জোট: সৌদির নিরাপত্তায় কতটা দিতে পারবে: পাকিস্তান ও তুরস্ক?
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মক্কা প্রতিরক্ষা জোট: সৌদির নিরাপত্তায় কতটা দিতে পারবে: পাকিস্তান ও তুরস্ক?
৩১ বার পঠিত
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মক্কা প্রতিরক্ষা জোট: সৌদির নিরাপত্তায় কতটা দিতে পারবে: পাকিস্তান ও তুরস্ক?

20261128_001443.jpgবিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে গঠিত মক্কা প্রতিরক্ষা জোট আঞ্চলিক নিরাপত্তায় নতুন সমীকরণ তৈরি করলেও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আলজাজিরার বিশ্লেষণে বলা হচ্ছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে জোটটি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, তা এখন বড় আলোচনার বিষয়। তিন দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষার অঙ্গীকার থাকলেও যৌথ সামরিক প্রতিক্রিয়ার কাঠামো, বাহিনীর গঠন এবং নেতৃত্বের বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি।

গত ৭ আগস্ট স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে চুক্তির বাস্তব প্রয়োগ নিয়ে সদস্য দেশগুলোর অবস্থানে কিছু সীমাবদ্ধতা রয়েছে। পাকিস্তান সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তার অঙ্গীকার করলেও ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালাতে আগ্রহী নয়। তুরস্কও ইয়েমেনে সেনা মোতায়েনের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে।

এই পরিস্থিতিতে গতকাল শুক্রবার ইসলামাবাদে তিন দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে জোটের তৃতীয় কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠক হয়। দুই দিনের এ বৈঠকে ইয়েমেন সংঘাত, যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা এবং জোটের কার্যক্রম পরিচালনার নীতিমালা নিয়ে আলোচনা হওয়ার কথা জানানো হয়েছে।

সৌদি আরবে হুতিদের হামলা বাড়ছে
জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্নের পেছনে রয়েছে সৌদি আরবে হুতিদের ক্রমবর্ধমান হামলা। গত ২৪ নভেম্বর রিয়াদের বাণিজ্যিক এলাকায় একটি ভবনে হামলায় ১১ জন আহত হন। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর থেকে দেশটিতে সন্দেহভাজন হুতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জন বিমানবন্দরে হামলায় প্রাণ হারান।

বিবিসির বিশ্লেষণে যুক্তরাষ্ট্রভিত্তিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডির তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রায় পাঁচ মাসে সৌদি আরবে ২৭৪টি হামলা শনাক্ত হয়েছে। এর মধ্যে অন্তত ৪১টি হামলা প্রতিহত করা সম্ভব হয়নি।

সর্বশেষ বৃহস্পতিবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান এলাকার একটি তেল শোধনাগারে হামলায় নেপালের একজন কর্মী নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এর আগের দিন রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি করে হুতিরা। পাল্টা হিসেবে ইয়েমেনের সানা, হোদেইদা ও সাদা এলাকায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

ইয়েমেনে সরাসরি যুদ্ধে যেতে চায় না পাকিস্তান
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সৌদি আরবের ওপর যে কোনো হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান স্পষ্ট করেছেন, সৌদি আরবে মোতায়েন করা পাকিস্তানি সেনারা হুতিদের বিরুদ্ধে লড়াই করতে ইয়েমেনে প্রবেশ করবে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও জানিয়েছেন, সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে, তবে ইয়েমেনে সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়নি।

প্রাতিষ্ঠানিক কাঠামো এখনও অসম্পূর্ণ
তিন দেশের চুক্তি অনুমোদনের প্রক্রিয়া শেষ হয়েছে। রিয়াদে জোটের স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে এবং পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে তিন বছরের জন্য প্রথম মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে। তবে যৌথ বাহিনী গঠন, কমান্ড ব্যবস্থা এবং সামরিক প্রতিক্রিয়ার সুনির্দিষ্ট নীতিমালা এখনও প্রকাশ করা হয়নি। খাজা আসিফের ভাষায়, আগামী কয়েক মাসে জোটের প্রয়োজনীয় কাঠামো চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। ফলে চুক্তির রাজনৈতিক অঙ্গীকারকে কার্যকর সামরিক সহযোগিতায় রূপ দেওয়াই এখন তিন দেশের প্রধান পরীক্ষা।



আর্কাইভ

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা কি? চীন-রাশিয়া
মক্কা প্রতিরক্ষা জোট: সৌদির নিরাপত্তায় কতটা দিতে পারবে: পাকিস্তান ও তুরস্ক?
বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত
নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত