শিরোনাম:
●   বাংলাদেশে স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প হচ্ছে ‘বার্তা’ ●   রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা কি? চীন-রাশিয়া ●   মক্কা প্রতিরক্ষা জোট: সৌদির নিরাপত্তায় কতটা দিতে পারবে: পাকিস্তান ও তুরস্ক? ●   বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ●   শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত ●   ১৬ই ডিসেম্বর দেশে ফিরতে চাই: শেখ হাসিনা ●   বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট ●   রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ●   মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত ●   কোন চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অর্থনীতি | ছুটির দিনে | জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প হচ্ছে ‘বার্তা’
প্রথম পাতা » অর্থনীতি | ছুটির দিনে | জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প হচ্ছে ‘বার্তা’
৪০ বার পঠিত
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প হচ্ছে ‘বার্তা’

20261128_130820.jpgবিবিসি২৪নিউজ, ডিজিটাল ডেস্ক : আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম ‘সুইফট’ এর পাশাপাশি স্থানীয় এলসিতে এখন থেকে দেশীয় প্রযুক্তি নির্ভর নতুন ব্যবস্থা ‘বার্তা’ চালু করলো বাংলাদেশ ব্যাংক। এতে খরচ কমার পাশাপাশি জালিয়াতি কমে স্বচ্ছতা বাড়বে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ব্যবসায়ী নেতারা লেনদেনের খরচ কমাতে ও বাণিজ্যিক কার্যক্রম সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন।

আজ শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় এলসি নিষ্পত্তির জন্য ‘বার্তা’ নামের নতুন প্লাটফর্মের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি গভর্নর সারোয়ার হোসেন। নতুন প্লাটফর্মের ফলে বছরে অন্তত ৬ মিলিয়ন ডলারের খরচ কমবে বলে জানানো হয়। এ উদ্যোগকে কেবল প্রাথমিক পর্যায়ে সীমাবদ্ধ না রেখে পুরোপুরি ডিজিটাল লেনদেন ব্যবস্থায় রূপান্তর এবং আন্তর্জাতিক ঋণপত্র (এলসি) খোলা ও গ্রহণে এটিকে নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের সে লক্ষ্য রয়েছে বলে জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগটি আপাতদৃষ্টিতে সাশ্রয়ী বা ক্ষুদ্র মনে হলেও এর পেছনের আত্মবিশ্বাস ও কার্যকর পদক্ষেপ নেওয়ার মূল্য অনেক বেশি। আমার মতে, এর মূল্য ৬ মিলিয়ন ডলারের চেয়েও বেশি।’ সামনের দিনে এই উদ্যোগের সফল বাস্তবায়ন আরও বড় সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক ঋণপত্রের ক্ষেত্রেও এমন ব্যবস্থা চালু করা গেলে কোন পণ্য কী দামে আমদানি বা রপ্তানি হচ্ছে, তা পর্যবেক্ষণ করা অনেক সহজ হতো।’ ভবিষ্যতে আন্তর্জাতিক লেনদেন মাধ্যম ‘সুইফট’-এর পাশাপাশি ‘বার্তা’র মাধ্যমেও আন্তর্জাতিক তথ্য আদান-প্রদান ও যাচাই-বাছাই সহজ হবে এবং অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংকের এমন কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ডলার বেচাকেনার জন্য আগামী এক মাসের মধ্যে আলাদা একটা অটোমেটেড ওয়েববেসড পদ্ধতি চালু করা হচ্ছে। এখানে বিক্রেতা কে, ক্রেতা কে কেউ জানবে না। ফলে বাজার ম্যানুপুলেশনের কোনো সুযোগ থাকবে না।

তিনি বলেন, আর্থিক অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখা নতুন প্লাটফর্মের মূল উদ্দেশ্য। এতে ব্যবসার খরচ কমলে কেবল ব্যবসায়ী, ব্যাংক লাভবান হবে তেমন না। এর মাধ্যমে ১৮ কোটি মানুষ কম দরে পণ্য পাবে। খরচ কমানোর আরেকটা বিষয়- বাংলা কিউআর। সুদ ভর্তুকির আওতায় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আরও অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সুদহার কমাতে নীতি সুদহার আরও কমানো হতে পারে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘ব্যবসায়ীদের ব্যয় কমানোর এই উদ্যোগের ফলে স্থানীয় ঋণপত্র করার ক্ষেত্রে প্রতিটি ঋণপত্রে ১,৫০০ টাকা করে যে খরচ হতো, তা সাশ্রয় হবে। যারা ছোট অঙ্কের কিন্তু সংখ্যার দিক থেকে অনেক বেশি ঋণপত্র খোলেন, সেই রপ্তানিকারকদের জন্য এটি দারুণ সহায়ক হবে।’ এ ছাড়া পণ্যমূল্য সংযোজন যাচাই ও বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও ‘বার্তা’ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন বিজিএমইএ সভাপতি। একই সঙ্গে ঋণপত্র খোলা ও গ্রহণ সংক্রান্ত চার্জ সহনীয় পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনা কামনা করেন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

চামড়া ও পাদুকা খাতের ব্যবসায়ী নেতা সৈয়দ নাসিম মনজুর বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে বাণিজ্যের গতি বৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, ‘বার্তা’ উদ্যোগটি নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি, তবে এটি যেন ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল লেনদেন ব্যবস্থায় পরিণত হয়—সেই প্রত্যাশা করছি।’ স্থানীয় ঋণপত্রগুলো বার্তার মাধ্যমে আদান-প্রদানের সুযোগ তৈরি হলে লেনদেনের খরচ কমার পাশাপাশি ঋণপত্র সংশোধনে যে দীর্ঘ সময় লাগে, তা অনেক কমে আসবে।

ব্যবস্থাটিকে আরও কার্যকর করতে সৈয়দ নাসিম মনজুর বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে— এই প্লাটফর্মকে নিরাপদ ডিজিটাল নথি আদান-প্রদানের ব্যবস্থায় যুক্ত এবং বাংলাদেশ ব্যাংকের তাৎক্ষণিক লেনদেন নিস্পত্তি ব্যবস্থা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) সঙ্গে সংযুক্ত করে দ্রুত অর্থ পরিশোধ নিশ্চিত করা। এছাড়া এপিআই সংযোগের মাধ্যমে ব্যাংকগুলোর অভ্যন্তরীণ কাজ সহজের পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর এই ব্যবস্থায় সুশাসন নিশ্চিত, তথ্যের নিরাপত্তা, ডেটা রিকনসিলিয়েশন এবং সাইবার ঝুঁকি মোকাবিলায় প্রতিটি ব্যাংককে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।



এ পাতার আরও খবর

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

আর্কাইভ

বাংলাদেশে স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প হচ্ছে ‘বার্তা’
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা কি? চীন-রাশিয়া
মক্কা প্রতিরক্ষা জোট: সৌদির নিরাপত্তায় কতটা দিতে পারবে: পাকিস্তান ও তুরস্ক?
বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত
নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা