মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল
পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল করেছেন লাহোর হাইকোর্ট। ইসলামাবাদ আদালতের দেয়া রায়টিকে ‘অসাংবিধানিক’ বলেও আখ্যায়িত করা হয়েছে।সোমবার রায়ের বিরুদ্ধে পারভেজ মোশাররফের আপিল আবেদনের শুনানি চলাকালে হাইকোর্ট এ দণ্ড খারিজ করেন। রাষ্ট্রদ্রোহের ওই মামলাটি আইনসম্মত ছিল না বলেও মত দিয়েছেন আদালত।
লাহোরের হাইকোর্ট রায়ে বলেছেন, যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে মোশাররফকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তা ‘অসাংবিধানিক’ এবং ‘অবৈধ’।
বিচারপতি সাইয়েদ মুজাহের আলী আকবর নকী, বিচারপতি মো. আমির ভাট্টি এবং বিচারপতি চৌধুরী মাসউদ জাহাঙ্গীরের তিন সদস্যের বিচারক প্যানেল এ রায় ঘোষণা করেন।
কেন্দ্রীয় সরকার এবং পারভেজ মোশাররফের আইনজীবীরা জানিয়েছেন, বিশেষ ট্রাইব্যুনালের রায়কে হাইকোর্ট ‘অসাংবিধানিক’ আখ্যায়িত করার মাধ্যমে মামলাটি এখন নিষ্পত্তি হয়ে যাবে। খবর ডন ও জিয়ো নিউজের।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 