পূজার দিনে ভোট নয়- অবরোধ শাহবাগে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি ভোট না করার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।পূজার জন্য ভোট পেছানোর আবেদন আদালতে খারিজ হয়ে গেলে মঙ্গলবার বিকালে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ওই শিক্ষার্থীরা।
এতে বিকাল ৫টায় গুরুত্বপূর্ণ ওই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।হাজার খানেক শিক্ষার্থীদের এই অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নেতারা রয়েছেন।
জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস সাংবাদিকদের বলেন, “শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করা আমরাও চাই না। কিন্তু আজকে যখন হাই কোর্টও ৩০ তারিখ নিবাচনের রায় দিল, তখন আমরা এখানে না এসে পারলাম না। কারণ পূজা ও নির্বাচন একই দিনে হতে পারে না।”
জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাজল দাস বলেন, “আমরা মনে করি পূজার দিনে নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের একটি অসাংবিধানিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই।”
৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তার বিরেধিতা করেছিল পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদও ভোটের দিন পরিবর্তনের দাবি জানায়।
কিন্তু এসব আবেদনে ইসি সাড়া দেওয়ায় এক আইনজীবী রিট আবেদন করেন হাই কোর্ট। মঙ্গলবার আদালত তা খারিজ করে দেওয়ায় ৩০ জানুয়ারিই ভোটগ্রহণের দিন থেকে যায়।এতে ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামে বিক্ষোভে।





ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল 