শিরোনাম:
●   পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই ●   মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত ●   স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান ●   যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ ●   ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ●   প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড ●   টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ? ●   হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান ●   আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প ●   ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
BBC24 News
বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ » সাভার-আশুলিয়ায় তিনদিনে ২ ধর্ষণ
প্রথম পাতা » প্রিয়দেশ » সাভার-আশুলিয়ায় তিনদিনে ২ ধর্ষণ
১৪৯০ বার পঠিত
বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাভার-আশুলিয়ায় তিনদিনে ২ ধর্ষণ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: সাভার ও আশুলিয়ায় গত ৩ দিনে পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ রয়েছে। এছাড়াও ১ পোশাক শ্রমিক ও এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।জানা যায়, সাভারের আড়াপাড়া এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা ও আশুলিয়ার কুরগাঁও এলাকায় আরও এক সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করা হয়। এছাড়া ঘোষবাগ এলাকায় নারী শ্রমিককে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্রিষ্ঠ থানা পুলিশ ও জিরাবো এলাকায় ধর্ষিতা শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ধর্ষণের ঘটনায় আটককৃতরা হলেন, আশুলিয়ার কুরগাঁও এলাকার আলহাজ (৫৫) এবং পটুয়াখালী জেলার দশমিনা সদর থানার আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন (৩৪)। ইকবাল আশুলিয়ার ঘোষবাগ এলাকার ভাড়া বাসায় থেকে কাজ করেন।

পুলিশ জানায়, গতকাল রাতে সাভারের আড়াপাড়া এলাকায় একটি বাড়িতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে এক ব্যক্তি। পরে শিশুটি চিৎকার দিলে ওই ব্যক্তি পালিয়ে গেলে আজ সকালে ওই শিশুর বাবা সাভার মডেল থানায় অভিযুক্ত নয়ন মোল্লাকে আসামি করে মামলা দায়ের করেন। অন্যদিকে গত ১১ জানুয়ারি শনিবার বিকেলে আশুলিয়ার কুরগাঁও এলাকায় বাড়ির পাশের একটি মাঠে বন্ধুদের সাথে খেলছিল সাত বছরের এক শিশু।

এসময় প্রতিবেশী আলহাজ নামের এক ব্যক্তি কৌশলে শিশুটিকে মাঠের এক পাশে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি চিৎকার দিয়ে ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে এসে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে শিশুর পরিবার রবিবার রাতে এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে পুলিশ আজ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

এছাড়া ধর্ষণের শিকার নারী পোশাক শ্রমিক আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় সুইং অপারেটর পদে কাজ করেন। গত ১১ জানুয়ারি শনিবার দুপুরে ভুক্তভোগি ওই নারী তৃতীয় তলায় তার খালাতো বোনের কক্ষে যান। এসময় কক্ষে তার খালাতো বোনের দেবর ইকবাল ছাড়া কেউ ছিলো না। পরে ওই নারীকে একা পেয়ে তার হাত-পা বেঁধে ধর্ষণ করে বখাটে ইকবাল। এঘটনায় ভুক্তভোগির অভিযোগের ভিত্তিতে রাতেই ইকবালকে ঘোষবাগ এলাকা থেকে আটক করা হয়।

এদিকে আশুলিয়ার জিরাবো এলাকায় পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, শনিবার বিকেলে জিরাবো এলাকায় বাসার পাশে একটি মাঠে খেলছিলো ভুক্তভোগি শিশু। পরে সন্ধ্যায় বাসায় ফিরে শিশুটি বমি করতে থাকলে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের বিষয়টি জানান তার পরিবারকে। এরপর সোমবার সকালে তাকে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।

এবিষয়ে আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হয়েছে।



এ পাতার আরও খবর

টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ? টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী  তারেক রহমান নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ

আর্কাইভ

পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের