দুদকের মামলায় ইশরাকের বিচার শুরুর আদেশ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের এক মামলায় ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।আজ ঢাকার একটি আদালত অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ঠিক করে দেয়।
অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক ভোটের প্রচারে থাকার মধ্যে আদালতে বিচার শুরুর আদেশ হল।
সম্পদের তথ্য-বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক ও তার বোন সারিকা সাদেককে আলাদা নোটিস দিয়েছিল।
নোটিসে তাদের নিজের নামে এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের ‘স্বনামে বা বেনামে’ বা তাদের পক্ষে অন্য কোনো নামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ-সম্পত্তির দায়-দেনা, আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণ সাত কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়।
কিন্তু তারা তা না দেওয়ায় দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম ২০১০ সালের ২৯ ও ৩০ আগস্ট রমনা থানায় দুটি মামলা করেন।
ইশরাক ও সারিকা দুদকের নোটিস চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেছিলেন, তা আদালতে খারিজ হয়ে যায়।
দুই বছর আগে দুদক অভিযোগপত্র অনুমোদন দেওয়ার পর আগাম জামিন চেয়ে আবেদন করেন ইশরাক ও সারিকা। তখন তাদের নিম্ন আদালতে যেতে নির্দেশনা দেয় হাই কোর্ট।
দুই বছর আগে দুর্নীতির একটি মামলায় সাদেক হোসেন খোকারও ১০ বছরের সাজার রায় দেওয়া হয়েছিল। ওই রায়ের আগে থেকে যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান খোকা গত বছর মারা যান।





কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 